মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

দেশের মাটিতে নদীর জন্য বিশ্বখ্যাত চিত্রকর শাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ৯:১৬ অপরাহ্ন

স্বাধীনতা পদক ও ফ্রান্সের নাইট খেতাবে ভূষিত চিত্রকর শাহাবুদ্দিন আহমেদ দেশের নদ-নদী রক্ষায় শৈশবকাল থেকে মমত্ববোধ জাগ্রত করার কথা বলেছেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানী ঢাকায় শিশু একাডেমি প্রাঙ্গণে ২৪ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস উপলক্ষে নদী ও প্রকৃতি রক্ষার সংগঠন ‘নোঙর’ আয়োজিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ফ্রান্সে বসবাসরত এই বিশ্বখ্যাত মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী।

তিনি বলেন, বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে নদীকে বাঁচিয়ে রাখতে হবে। আর আজকের শিশুরা নদীর প্রতি মমতা নিয়ে বেড়ে উঠলে তারা আগামীতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় যত্নবান হবে, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিতে পারবে।

নোঙর চেয়ারম্যান সুমন শামসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আয়োজনে সহায়ক সংস্থা বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন। তিনি বলেন, দেশ এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা থাকলেই মানুষ সত্যিকারের শিল্পী হয়ে উঠতে পারে।

সভাপতি সুমন শামস নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এবং ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে এই চিত্রাংকনের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানান।

এ দিন আয়োজক ও সমবেত শিশুরা গত ১১ সেপ্টেম্বর শিল্পী শাহাবুদ্দিনের ৭৩তম জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানায়। তিনিও নোঙর চেয়ারম্যান শামসের হাতে একটি স্মারক তুলে দেন।

উল্লেখ্য এ বছরের ফেব্রুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শাহাবুদ্দিন, দ্য পেইন্টার দ্য ফাইটার’ শিরোনামে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর