শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

নজরুল চর্চা করলে সংস্কৃতি সাম্প্রদায়িকতামুক্ত থাকবে : নৌপ্রতিমন্ত্রী

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩, ১০:২২ অপরাহ্ন
খালিদ মাহমুদ চৌধুরী (ফাইল ছবি)

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নিয়ে এসেছেন এবং তাকে জাতীয় কবি হিসেবে নির্বাচিত করেছেন। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি- গানটিকে জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যখন আমাদের সঙ্গে আছেন, তখন আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড থেমে থাকতে পারে না। বাংলাদেশ পিছিয়ে যেতে পারে না।’

শনিবার (১০ জুন) ঢাকায় শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর কবিতা নিয়ে বাঁশি, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানে এসব কথা বলেন। ‘বৈতরণী’ আবৃত্তি চর্চা কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু দুই কবির চিন্তাভাবনার উন্মেষ ঘটিয়েছেন। বঙ্গবন্ধু বাঙালি পরিচয় দিয়েছেন, তিনি স্বাধীন দেশ দিয়েছেন। জাতীয় কবির পাশাপাশি বঙ্গবন্ধুকেও স্মরণ করতে হবে।’

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সাংস্কৃতিক কর্মকাণ্ড রাজনৈতিক বেড়াজালে আটকে গিয়েছিল। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে দেশে এসেছেন বলেই সংস্কৃতি বেঁচে গেছেন, সংস্কৃতিকর্মীরা বেঁচে গেছেন। তিনি রাজনীতির পাশাপাশি সংস্কৃতিকেও এগিয়ে নিয়ে গেছেন। ৭৫ পরবর্তী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি সংস্কৃতিকে প্রান্তিক পর্যায়ে নিয়ে গেছেন। নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংস্কৃতিকে ধরে রাখার জন্য তিনি প্রচেষ্টা চালিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর