সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না: বিডা চেয়ারম্যান মোটরসাইকেল চালকদের জন্য দুঃসংবাদ বাসস কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত ট্রাম্পের এক পোস্টে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ বিয়ের জন্য ব্যাংক থেকে ঋণ চান, জেনে নিন শর্তগুলো বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগে ভিকটিমকে উদ্ধারে আদালতের সার্চ ওয়ারেন্ট ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি

নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন সেই দীপ্তি চৌধুরী

ডেস্ক রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৩:০১ অপরাহ্ন

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে টক শো ‘টু দ্য পয়েন্ট’-এ সঞ্চালনা করে আলোচনায় উঠে আসেন সঞ্চালক দীপ্তি চৌধুরী। মূলত, বিচারপতি মানিকের বিপরীতে ধৈর্য ও ভদ্রোচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন তিনি।

এরপর থেকেই এই উপস্থাপিকাকে নিয়ে নানা আলোচনা শুরু হয় চারপাশে। যার রেশ ধরে সিনেমায় নায়িকা হওয়ারও প্রস্তাব পান দীপ্তি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবিতে কাজ করার প্রস্তাব দেওয়া হয় তাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাজের কর্লধার আব্দুল আজিজ নিজেই। নতুন সিনেমার জন্য আজিজের পছন্দের তালিকায় প্রথম ছিলেন দীপ্তি চৌধুরী। তবে নায়িকা হওয়ার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি। এই মুহুর্তে কোনো সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে জানিয়েছেন দীপ্তি।

দীপ্তি চৌধুরী। ছবি: সংগৃহীত

এ বিষয়ে গণমাধ্যমে আব্দুল আজিজ বলেন, ‘নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। ইতোমধ্যে গল্প-স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। সিনেমাটির জন্য নতুন একজন মুখ খুঁজছি। প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম আমরা। কিন্তু এই মুহুর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না তিনি। সিনেমাটির গল্পে সমাজের বাস্তবচিত্র ফুটে উঠবে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

উল্লেখ্য, টক শো ‘টু দ্য পয়েন্ট’-এ আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। কিন্তু আলোচনার একপর্যায়ে মেজাজ হারিয়ে তিনি সঞ্চালক দীপ্তি চৌধুরীর ওপর ক্ষিপ্ত হন। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ঝাড়েন এবং উচ্চবাচ্য করেন। শুধু তা-ই নয়, অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে ‘রাজাকারের বাচ্চা’ বলেও মন্তব্য করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। যেখানে ধৈর্য ও ভদ্রোচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন এই উপস্থাপিকা দীপ্তি চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর