শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ

নিবিড় পর্যবেক্ষণে খন্দকার মোশাররফ

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩, ৯:১০ অপরাহ্ন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

রবিবার বিকালে ড. মোশাররফ হোসেনের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আব্বা চিকিৎসকের পরামর্শে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। এসময়ে তার খোঁজ নিতে কাউকে সশরীরে হাসপাতালে না আসার অনুরোধ জানাচ্ছি। যে যার এলাকায় থেকে মহান আল্লাহর কাছে আব্বার সুস্থতায় দোয়া করতে অনুরোধ জানাচ্ছি।’

গত শুক্রবার দিবাগত মধ্যরাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ড. মোশাররফকে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শনিবার বিকালে খালেদা জিয়া একই হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় লবিতে খন্দকার মোশাররফের সঙ্গে কুশল বিনিময় হয়। এসময় দুজনেই হুইল চেয়ারে বসা ছিলেন।

গত ১২ জুন দিবাগত মধ্যরাতে হঠাৎ অসুস্থ বোধ করলে খালেদা জিয়াকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার পরীক্ষা-নিরীক্ষা হয়। পরে নিবিড় পর্যবেক্ষণে থেকে চিকিৎসা নিয়ে পাঁচদিন পর গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন খালেদা জিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর