রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

প্রধানমন্ত্রীর আন্তরিকতায় পাহাড়ে উন্নয়নের সুবাতাস বইছে : মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৫:০০ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পাহাড়ে সবখানে উন্নয়নের সুবাতাস বইছে। এখন জেলার প্রতিটি উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বেতছড়া এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার যতবারই ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন করেছে আর আগামীতে ও স্মার্ট বাংলাদেশ নির্মাণ করার জন্য সবাইকে আওয়ামী লীগ সরকারের পাশে থাকতে হবে। এবং আগামীতেও এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিকল্প নাই।

জনসমাবেশের আগে বৈদ্যপাড়া ২ নং তারছা বেতছড়া এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৪ কোটি টাকা ব্যয়ে একটি কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, এবং ৪৫ কোটি টাকা ব্যয়ে ৫ টি কাজসহ সর্বমোট ৪৯ কোটি টাকা এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে ১৮ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে বেতছড়া এলাকায় সাঙ্গু নদীর উপর পিসি গার্ডার ব্রীজ নির্মাণ, ১ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে বেতছড়া হেডম্যান পাড়া সেচ ড্রেন নির্মাণ, ১ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে বৈদ্য পাড়া সেচ ড্রেন নির্মাণ, ১ কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে মেরাই পাড়া সেচ ড্রেন নির্মাণ, ৩০ লক্ষ টাকা ব্যয়ে বেতছড়া বাজার জামে মসজিদ নির্মাণ সহ সর্বমোট ২১ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে ৫ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, ভাইস চেয়ারম্যান মো. হারুন-অর-রশীদ জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, এলজিইডি বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, সহকারী পুলিশ সুপার আমজাদ হোসেন, বান্দরবান পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর