সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

রাঙামাটি জেলা এনসিপির প্রধান সমন্বয়কারীর পদত্যাগ

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৪:১১ অপরাহ্ন
বিপিন জ্যোতি চাকমা। ছবি : সংগৃহীত

রাঙামাটিতে এবার পদত্যাগের ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা। সোমবার ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই।

এছাড়াও ‎রোববার (৩০ নভেম্বর) রাতে নিজের ফেসবুক ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে ব্যক্তিগত কারণ উল্লেখ করে দল ছাড়ার ঘোষণা দেন তিনি।

এর আগে ১৪ নভেম্বর একই কারণে দলটির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল চাকমা এনসিপি থেকে পদত্যাগ করেন। উজ্জ্বল এদিন তার নিকট পদত্যাগপত্র জমা দেন বলে জানান পদত্যাগী সদস্য জেলা প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি।

‎‎দল থেকে নিজের পদত্যাগের ব্যাপারে সোমবার ফোনে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে বিপিন জ্যোতি বলেন, এ নিয়ে আমার ওপর কোনো রকম চাপ বা কারো সঙ্গে কোনো বিরোধ ছিল না। কেবল ব্যক্তিগত, পারিবারিক কারণে ও দীর্ঘদিনের মানসিক চাপে দলীয় সব কার্যক্রম থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই কেন্দ্রীয় কমিটির নিকট আমার স্বাক্ষরিত অব্যাহতিপত্র পাঠাব।

এছাড়াও রোববার রাতে ফেসবুক স্ট্যাটাসে দলীয় সব কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির ছাত্র সংগঠন ছাত্রশক্তির জেলা নেতা সর্বজিৎ চাকমা।

এদিকে পদত্যাগ নিয়ে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হলেও এনসিপির রাঙামাটি জেলা কমিটির অন্যতম যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলাম জাহিদ জানান, গত কয়েক দিন ধরে জেলা কমিটিকে ঘিরে কিছু মতবিরোধ তৈরি হয়েছে। তাই হয়তো অভিমান থেকেই বিপিন জ্যোতি চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর