সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: গুলিতে প্রাণ গেল ১ জনের, আহত ৩

শাহীনুর তানভীর (ব্রাহ্মণবাড়িয়া)
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৬:১১ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্যকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। দু’দফা গোলাগুলির ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক নেমে আসে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রথম দফা গোলাগুলি শুরু হলে গুলিবিদ্ধ হন তিনজন—নাজমুল আহমেদ টুটুল, শিহাব ও সাজু মিয়া। গুরুতর আহত অবস্থায় তাদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সন্ধ্যার ঘটনার পর রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবারও গোলাগুলির শব্দে এলাকা কেঁপে ওঠে। দ্বিতীয় দফার গোলাগুলিতে পিস্তলের গুলিতে প্রাণ হারান সাদ্দাম মিয়া (২৭)। তিনি কান্দিপাড়ার মোস্তফা কামাল মস্তুর ছেলে। তার মরদেহ এখন সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রকাশ্যে এভাবে ধারাবাহিক গোলাগুলির পর স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ–উৎকণ্ঠা তৈরি হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আজহারুল জানান, আধিপত্য নিয়ে সংঘর্ষে সন্ধ্যায় তিনজন আহত হন। পরে রাতেও গোলাগুলির ঘটনা ঘটে, যাতে একজনের মৃত্যু হয়েছে। এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়েনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর