শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

ফেব্রুয়ারির মধ্যেই আসছে ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন

চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
নাসির উদ্দিন বলেন, জনগণের মতামত গ্রহণ করতে প্রতিটি জেলায় এক হাজার করে ফর্ম দেওয়া হবে। অনলাইন ও অফলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে মতামত জানানোর সুযোগ থাকবে। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়েও বুথ থাকবে।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ ক্যাম্পেইন থেকে রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রস্তাব চাওয়া হয়েছে।
একই অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, পূর্ববর্তী রাজনৈতিক দলগুলোর মতো কোনো আদর্শ চাপিয়ে দিতে চাই না। আমরা জনগণের মতামত নিয়ে নিজেদের আদর্শ গড়তে চাই।
তিনি বলেন, সারা দেশে বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত এক লাখ মানুষের মতামত নিয়ে নতুন এই রাজনৈতিক দলের আদর্শ গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর