শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের নতুন কমিটি: সভাপতি আহসান উল্লাহ মনি, সম্পাদক অভি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৮:০৬ অপরাহ্ন

বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আহসান উল্লাহ মনি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভি চৌধুরী।

শনিবার সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে ঐতিহ্যবাহী এ সংগঠনটির ৭ম জাতীয় কাউন্সিলের ত্রি-বার্ষিকী সম্মেলনে এই কমিটি নির্বাচিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. শামসুল হক টুকু। জাতীয় সঙ্গীত আর পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. রশিদুল আলম। প্রধান আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান ।

বিশেষ অতিথি ছিলেন সাবেক রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক এমপি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, এফবিসিসিআই পরিচালক ও মোল্ল্যা গ্রুপের চেয়ারম্যান সহিদুল হক মোল্ল্যা সিআইপি, ড.অখিল পোদ্দার প্রমুখ।

সম্মেলনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি। সঞ্চালনায় ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক অভি চৌধুরী।

সম্মেলনে ডেপুটি স্পিকার অ্যাড. শামসুল হক টুকু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি অবিচল আস্থা এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ব শেখ হাসিনার নেতৃত্বের প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ এর ৭ম জাতীয় কাউন্সিলে আগামী তিন বছরের (২০২৩-২০২৬) জন্য বীর মুক্তিযোদ্ধা আহসান মণিকে সভাপতি এবং অভি চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। সম্মেলনে ২৫টি জেলার প্রতিনিধি এতে অংশ নেয় এবং সাংস্কৃতিক পর্বে অংশ নেন ঢাকা ও বিভিন্ন জেলার শিল্পী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর