শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

বন্যাদুর্গতদের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে : ধর্ম উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১:৪৮ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বন্যাদুর্গতদের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার বন্যা কবলিত মানুষের পাশে আছে। যে কোন দুর্যোগে সরকার জনগণের পাশে থাকবে।
বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলা সদরের তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মটুয়া আল আরাবিয়া দারুল উলূম মাদ্রাসা প্রাঙ্গণে আল-মানাহিল ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকার ত্রাণসামগ্রী বিতরণ করছে। তাদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও বন্যা কবলিত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ সমাজও বানভাসি মানুষের সহায়তায় ঝাঁপিয়ে পড়েছে। তারা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। তিনি আলেম-ওলামা সমাজের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা হারুন আল মাদানির সভাপতিত্বে ও চরমটুয়া আল আরাবিয়া দারুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়ব, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
আয়োজকরা জানিয়েছেন, আল-মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় দুর্গত ৫শ’ পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে দুই শতাধিক মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
এরআগে উপদেষ্টা জেলা শহরে আল মঈন ইসলামি একাডেমিতে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী ও ঘর নির্মাণের উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর