বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই : শাহরিয়ার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৯:০০ অপরাহ্ন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আজ স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশের কাংখিত  উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ধারাবাহিক অগ্রগতি  এগিয়ে নিতে বদ্ধপরিকর। তিনি দেশের উন্নয়নের পাশাপাশি জনগণের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের ধারা কেউ  ঠেকাতে পারবেনা।
জেলার চারঘাট উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে ৫০তম স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর পুরস্কার বিতরণের পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের আইসিটি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম ও পৌরসভার মেয়র একরামুল হক।
শাহরিয়ার আলম বলেন, দেশকে আরও স্বাবলম্বী করে তুলতে  যুব উন্নয়ন অধিদপ্তর ও ‘তথ্য  আপার’ মাধ্যমে নারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে যোগ্য জনবলের বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর