সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : উপদেষ্টা ফরিদা আখতার ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বাংলাদেশ টাইমসের সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪ দিন বন্ধ থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ নিরাপদ বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে দেশবাসীর সমর্থন চেয়েছেন তারেক রহমান ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’: নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

বিএনপি এখন পুরনো গাড়ি, ব্যাটারি বসে গেছে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৩১ অপরাহ্ন

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি এখন পুরনো গাড়ি, তাদের ব্যাটারি বসে গেছে।’

তিনি বলেন, ‘তাদের দল যেমন পুরনো গাড়ির মতো বসে গেছে, ব্যাটারি যাতে ডাউন না হয় সে কারণে নানা কর্মসূচি দিয়েছে। কিন্তু পুরনো গাড়ি যেমন যতোই স্টার্ট দেন, তার ব্যাটারি যতোই চার্জ দেন, চলতে গিয়ে হঠাৎ বন্ধ হয়ে যায়, বিএনপিও ক’দিন পরে পুরনো গাড়ির মতো হঠাৎ বন্ধ হয়ে যাবে। আন্দোলনকে তারা সামনের দিকে নিয়ে যেতে পারবে না।’

সোমবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী, সংসদ সদস্য নূরুল আমিন রুহুল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুনসহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দেন।

হাছান বলেন, ‘আপনারা জানেন বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে, আগামী নির্বাচনকে ভন্ডুল করার উদ্দেশ্যে বিএনপি দেশে নানা কর্মসূচি ঘোষণা করে যাচ্ছে। সরকারি দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব রয়েছে দেশে যাতে কেউ শান্তি-শৃঙ্খলা, জনজীবনে নিরাপত্তা বিনষ্ট করতে না পারে। সে কারণেই শান্তি সমাবেশের ডাক দেওয়া হয়েছে, কোনো কর্মসূচি হিসেবে নয়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির তারা ডিসেম্বর মাসে বলেছিলো নয়া পল্টনের সামনেই সমাবেশ হবে এবং সেখান থেকে কোনো অবস্থাতেই যাবে না শেষ পর্যন্ত কোথায় গেলো- গরুর হাটে গেলো। গরুর হাটে গিয়ে আন্দোলন মাঠে মারা গেলো। এরপর বিভিন্ন সময় বলেছে- সরকারকে ২৪ ঘন্টা দিলাম, ৪৮ ঘন্টা আল্টিমেটাম দিলাম। আল্টিমেটাম দিয়ে দেখা গেলো বিএনপির নিজেদেরই দম ফুরিয়ে গেছে। তাদের সমাবেশে আগের মতো আর মানুষ হয় না। আর ভিসা নীতি নিয়েও তাদের এতো পুলকিত হওয়ার কিছু নাই।’

বঙ্গবন্ধুর কৈশোরভিত্তিক ‘দুঃসাহসী খোকা’র প্রিমিয়ারে তথ্যমন্ত্রী
বঙ্গবন্ধুর কৈশোরভিত্তিক ‘দুঃসাহসী খোকা’র প্রিমিয়ারে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সিনেমাটি আমাদের নতুন প্রজন্মকে আদর্শ জীবন গড়তে অনুপ্রাণিত করবে এবং সবাইকে বঙ্গবন্ধুর কিশোরবেলা সম্পর্কে আরও জানতে সাহায্য করবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভ প্রজেকশন হলে এ প্রদর্শনীর প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব থেকে কিশোর বয়সের কাহিনী নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। কিভাবে একজন দুরন্ত কিশোর রাজনীতি সচেতন হলেন, একইসাথে প্রতিবাদী ও মানবিক কিশোর হলেন, তিনি কেমন জনদরদী ছিলেন, এ বিষয়গুলো এখানে চিত্রায়িত হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেক সিনেমা হচ্ছে, কিন্তু আমার জানামতে তার শৈশব থেকে কৈশোর নিয়ে এটিই প্রথম সিনেমা।

সিনেমাটির পরিচালক মুশফিকুর রহমান গুলজার, চিত্রগ্রাহক সমিতির সভাপতি আবদুল লতিফ বাচ্চু, ফিল্ম এডিটরস গিল্ড সভাপতি আবু মুসা দেবু, অভিনয়শিল্পী রিয়াজ, মনোজ সেনগুপ্ত, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নসরুল্লা ইরফান প্রমুখ উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত ‘দুঃসাহসী খোকা’ সিনেমাটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। প্রিমিয়ার শো শেষে দর্শকরা কিশোর বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা সৌম্য জ্যোতি, অন্যান্য নাম ভূমিকায় লুৎফর রহমান জর্জ, ফজলুর রহমান বাবু, মাহমুদা মাহা, গোলাম ফরিদা ছন্দা ও সহশিল্পীদের অভিনয় ও ছবি নির্মাণের প্রশংসা করেন । সিনেমাটি ২৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

অন্য কোনো দেশ আমাদের গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা সমীচীন নয় : সাংবাদিকরা এ সময় গণমাধ্যমের ওপরও যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ করা হবে -এ বিষয়ে প্রশ্ন করলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমি কাগজে এটি দেখলাম। আমাদের গণমাধ্যম স্বাধীনভাবে, অবাধে কাজ করছে। শুধু তাই নয়, আমাদের গণমাধ্যম যে পরিমাণ ‘ভাইব্রেন্ট’, পৃথিবীর বহু উন্নয়নশীল দেশে তা নয়।’

হাছান মাহমুদ বলেন, ‘সুতরাং গণমাধ্যমের ওপর ভিসানীতি প্রয়োগের কথা শুনে আমি আশ্চর্য হয়েছি। আমি মনে করি, কারো অন্য দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করা সমীচীন নয়। অন্য কোনো দেশ আমাদের গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করা সমীচীন নয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর