বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপির কর্মসূচিতে আহত পুলিশ সদস্য রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪, ১:৪৮ পূর্বাহ্ন

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে দায়িত্ব পালনরত অবস্থায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের নির্মম হামলায় গুরুতর আহত ডিএমপির নায়েক মো. আব্দুর রাজ্জাক ভারতে উন্নত চিকিৎসা শেষে গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এর উদ্যোগে গত বছরের ৯ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য রাজ্জাককে দিল্লির অ্যাপোলো হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত অবস্থায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি আছেন। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্ররক্ষা বিভাগে কর্মরত আছেন।

আহত পুলিশ সদস্য মো. আব্দুর রাজ্জাক (ফাইল ছবি)

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের ডাকা সমাবেশে ডিউটি করাকালীন ইউবিএল ক্রসিং, পল্টন এলাকায় দলটির উচ্ছৃঙ্খল কর্মীদের হামলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন মো. আব্দুর রাজ্জাক। সাথে সাথে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মাথায় অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য শুরু থেকেই ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) সার্বক্ষণিক খোঁজ-খবর রেখেছেন এবং তাকে দেখতে তারা একাধিকবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন।

পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে নায়েক মো. আব্দুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে অবস্থিত অ্যাপোলো হাসপাতালে যোগোযোগ করা হয়। সেই হাসপাতালের চিকিৎসক তার চিকিৎসার রিপোর্ট পর্যালোচনা ও ভিডিও কনফারেন্সের মাধমে রোগীর অবস্থা বিবেচনা করে তাকে দ্রুত ভারতে পাঠানোর পরামর্শ দেন। তার চিকিৎসার যাবতীয় ব্যয় আইজিপি মহোদয় ও ডিএমপি কমিশনার মহোদয়ের উদ্যোগে বহন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর