বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি

ডেস্ক রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গুলিবিনিময় হয়েছে। সর্বশেষ শনিবার রাতে এ ধরনের ঘটনা ঘটেছে।

এনডিটিভির দাবি, ভয়াবহ পেহেলগাম হামলার পর এলওসি’র পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তানের সেনাবাহিনী প্রায় নিয়মিতভাবেই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে ভারতীয় পক্ষের অভিযোগ। শনিবার রাতেও পাকিস্তানি বাহিনীর ‘ছোট অস্ত্র থেকে উসকানিমূলক গুলিবর্ষণের’ ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, “২৬ ও ২৭ এপ্রিল রাতের মধ্যবর্তী সময়ে তুতমারিগালি এবং রামপুর সেক্টরের বিপরীতে পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলি চালিয়েছে। আমাদের বাহিনী যথাযথভাবে পাল্টা জবাব দিয়েছে।”

তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি, এবং পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতেও এ নিয়ে নিরবতা লক্ষ্য করা যাচ্ছে।

এই গোলাগুলি এমন সময় ঘটছে যখন দুই দেশের কূটনৈতিক সম্পর্কও টানাপোড়েনে রয়েছে। ইতিমধ্যে উভয় দেশই একে অপরের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে— যার মধ্যে রয়েছে ভিসা বাতিল, কূটনীতিক প্রত্যাহার এবং ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে বাণিজ্যিক যোগাযোগ বন্ধ করে দেওয়া।

সাম্প্রতিক উত্তেজনা ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, কারণ দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন ও কূটনৈতিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর