বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভাষা শহীদ রফিকের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৩:০৭ অপরাহ্ন

মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রেস কনফারেন্স করেছে বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরাম নামের একটি সংগঠন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানিয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। এতে বলা হয়, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষাশহীদ রফিকউদ্দিন আহমদ, আবদুল জব্বার, আবদুস সালাম, আবুল বরকত, শফিউর রহমান নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেন। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাংলা ভাষায় পড়ানো হয়। দেশে ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। অথচ একটি বিশ্ববিদ্যালয়ও কোনো ভাষাশহীদের নামে নামকরণ করা হয়নি। এটি জাতির জন্য লজ্জা ও ভাষাশহীদদের প্রতি অবমাননা। তাই ভাষা আন্দোলনে প্রথম শহীদ রফিকের নামে মানিকগঞ্জে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

রফিকুল আরও বলেন, ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকউদ্দিন আহমদের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়। তাই তাঁর নামে মানিকগঞ্জে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়ে আসছে সর্বস্তরের মানুষ।

সংবাদ সম্মেলনে ঢাকা শহরকে বাঁচাতে শিল্পকারখানা বিকেন্দ্রীকরণ করার দাবিও তোলা হয়। রফিকুল ইসলাম বলেন, দেশের ৬৪ জেলাতেই শিল্পকারখানা স্থাপন করে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। এতে কর্মের জন্য মানুষের ঢাকাগামী হওয়া সহনীয় মাত্রায় কমিয়ে আনা সম্ভব।

এ সময় বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াছমিন, সাংগঠিক সম্পাদক মো. নাজমুল হাসান, কৃষি ও সমবায় সম্পাদক মো. আজহারুল ইসলাম, বন ও পরিবেশ সম্পাদক মো. মেহেদী হাসান শাহীন, আর্ন্তজাতিক সম্পাদক মো. সাকিবুল ইসলাম, সদস্য নূরে আফছা ঝুমা, রুবেল হোসেন, হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাসার সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠন সূত্রে জানা গেছে, ২০২২ সালে ২৯ অক্টোবর অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরাম গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের সদস্যরা বৃক্ষরোপণ, ঢাকায় যানজট নিরসনে বিভিন্ন কর্মসূচি পালন করছে। গত বছরের ১ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় শহীদ মিনারের পাদদেশে মানিকগঞ্জে ভাষাশহীদ রফিকের নামে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ঢাকাকেন্দ্রিক শিল্পকারখানা বিকেন্দ্রীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর