শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু

আইন উপদেষ্টার সঙ্গে বিদেশের মাটিতে আওয়ামী দুষ্কৃতকারীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণে আইনজীবীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৮:০২ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বিদেশের মাটিতে আওয়ামী দুষ্কৃতকারীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করছেন আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে আজ আইনজীবীদের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সুপ্রিম কোর্ট বার’র সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন।

এডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের পর স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেছেন, তিনি আর দেশে ফিরতে পারবেন না। জনগণ তাকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। যদি তিনি ফিরে আসার চেষ্টা করেন তাহলে মানুষ গণভবন যেভাবে টুকরো-টুকরো করে ছিঁড়ে ফেলেছে, তেমনি তারও অনুরূপ পরিনতি হতে পারে।

জয়নুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে ফ্যাসিস্টদের দোসর ও দুষ্কৃতকারীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানাই। উদ্যত আচরণ করে মনে করবেন না সরকার ভয় পেয়ে গেছে। ড. আসিফ নজরুলের সঙ্গে ওই দুষ্কৃতিকারীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে ছাত্র-জনতাসহ আইনজীবীরা জেগে উঠেছে। এরূপ আচরণের পুনরাবৃত্তি হলে সমুচিত জবাব দেবে জনগণ।

অন্যান্য বক্তৃরা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় আঁকড়ে থাকা আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের পতন হয় ৫ আগস্ট। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। নজিরবিহীন বলপ্রয়োগ গুম, খুন, গণহত্যা, হাজার-হাজার মানুষকে গুলি ও নির্যাতন চালিয়ে ক্ষমতা শেষ রক্ষা হয়নি তাদের। পতিত ফ্যাসিস্ট ও স্বৈরাচার ও তাদের দোসরদের মাথাচাড়া দিয়ে উঠা রুখে দেবে দেশের বীর জনতা।

সমাবেশে আরো বক্তৃতা করেন- সুপ্রিম কোর্ট বার’র সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও ফোরামের সিনিয়র যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।

রাষ্ট্রীয় কাজে সুইজারল্যান্ডের জেনেভা সফর শেষে দেশে ফিরতে ওখানকার বিমানবন্দরে এলাকায় প্রবেশের প্রাক্কালে আইন উপদেষ্টার সঙ্গে একদল দুষ্কৃতিকারী ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে। অত্যন্ত সাহসিকতার সঙ্গে তাদের মোকাবিলা করেন আইন উপদেষ্টা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশে ছাত্র-জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিবাদ ফুঁসে উঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর