বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

যারা নিজেদের স্বার্থে গণহত্যার বিরুদ্ধে নিশ্চুপ থাকে তাদের দ্বারা কখনো দেশের স্বার্থরক্ষা সম্ভব নয় : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ৭:৫৯ অপরাহ্ন

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি এবং জামায়াত এখনও পর্যন্ত ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করেনি। যারা এভাবে নিজেদের স্বার্থে গণহত্যার বিরুদ্ধে নিশ্চুপ থাকে তাদের দ্বারা কখনো দেশের স্বার্থরক্ষা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘অতীতেও বিএনপি যখন ক্ষমতায় ছিল, ফিলিস্তিনে হত্যা-নির্যাতনের বিরুদ্ধে আমরা আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপন করেছিলাম। তাদের স্পিকার এবং সংসদের নেতা সেটি গ্রহণ করে নাই।’

সোমবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ শান্তি পরিষদ আয়োজিত ‘স্টপ জেনোসাইড ইন প্যালেস্টাইন, সলিডারিটি ফ্রম বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ সব কথা বলেন।

ফিলিস্তিনবাসীর সাথে একাত্মতা ও প্রত্যয় ব্যক্ত করে হাছান মাহমুদ বলেন, অবশ্যই ফিলিস্তিনের জয় হবে এবং বাংলাদেশ, দেশের জনগণ, সরকার ও আমাদের দল ফিলিস্তিনের সাথে আছে এবং থাকবে।

বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান বিশেষ অতিথির বক্তব্যে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অব্যাহত পূর্ণ সমর্থন ও সহায়তার জন্য দেশের জনগণ ও সরকারের প্রতি অকুন্ঠ কৃতজ্ঞতা ব্যক্ত করেন।

গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, “পশ্চিমা বিশ্বের অপপ্রচার রুখতে গাজা অঞ্চলকে ইসরায়েলি আগ্রাসনে ‘অধিকৃত গাজা’ এবং ইসরাইলের সেনাবাহিনীকে ‘আক্রমণকারী ইসরাইলি বাহিনী’ লিখলে সত্য তুলে ধরা হবে।”
শান্তি পরিষদের মহাসচিব হাসান তারিক চৌধুরী এবং আমন্ত্রিত সুশীল চিন্তাবিদগণ সেমিনারে তাদের বক্তব্যে অবিলম্বে অধিকৃত গাজায় ইসরাইলি হামলা বন্ধ এবং গণহত্যার বিরুদ্ধে আন্তুর্জাতিক বিচারালয়ের রায় কার্যকর করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর