মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

যুক্তরাষ্ট্র এক বছরে ২ লাখ ৭০ হাজার অভিবাসীকে বহিষ্কার করেছে

ডেস্ক রিপোর্ট
আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৩:২৩ অপরাহ্ন

মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ গত অর্থবছরে ২ লাখ ৭০ হাজার অভিবাসীকে বািহষ্কার করেছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহ আগে গতকাল বৃহস্পতিবার সরকারী পরিসংখ্যানে এমন তথ্য প্রকাশ করা হয়েছে । খবর এএফপি’র।

ট্রাম্প আগে থেকেই অভিবাসীদের বিতাড়িত করার হুমকি দিয়ে আসছেন।

প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে করা এটাই চূড়ান্ত বার্ষিক প্রতিবেদন। এই সংখ্যা গত দশকের যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ। এমনকি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদের চেয়েও বেশি।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্তৃপক্ষ (আইসিই) এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হওয়া ব্যক্তিদের অধিকাংশই অবৈধভাবে দক্ষিণ সীমান্ত পাড়ি দিয়ে এসেছিলেন। তাঁদের প্রায় এক-তৃতীয়াংশ বিভিন্ন ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে।

সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ১২ মাসে বিতাড়িত হওয়া মানুষদের এই হিসাব তুলে ধরা হয়েছে। সময়টিতে ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। তাঁর প্রচারে অভিবাসন ইস্যুটি ব্যাপকভাবে গুরুত্ব পেয়েছিল।

ট্রাম্প ইতোমধ্যে বলেছেন, আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালাবেন তিনি।

ট্রাম্প বলেছেন, মার্কিন নাগরিকদের চেয়ে অভিবাসীরা বেশি অপরাধ করে। তাঁর এই ধারণা ভোটারদের কাছে জনপ্রিয় বলে প্রমাণিত হয়েছে।
তবে  কিভাবে এই অভিযান পরিচালানো হবে, এই নিয়ে ট্রাম্প বিস্তারিত বলেননি।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর উপপরিচালক প্যাট্রিক লেচলেইটনার বলেছেন, প্রতিবছর আমাদের কর্মীদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে প্রতিবছরই তাঁরা তাঁদের সামনে থাকা চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করেন।

হিসাব অনুসারে, ১১ থেকে ১৫ মিলিয়ন মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করে আসছে। তবে ট্রাম্প ও তাঁর সমর্থকদের দাবি, এই সংখ্যা আরো অনেক বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর