বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

শাহজালাল বিমানবন্দরে পৌঁছাল প্রথম ফিরতি হজ ফ্লাইট

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩, ১০:৪৪ অপরাহ্ন

দেশে পৌঁছেছে হাজিদের নিয়ে প্রথম ফিরতি হজ ফ্লাইট। ৩৩৫ জন হাজি নিয়ে ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রবিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এসময় বিমানবন্দরে উপস্থিত থেকে হাজিদের স্বাগত জানান বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় প্রত্যেক হাজিকে ৫ লিটার করে জমজমের পানির বক্স দেওয়া হয়।

বিমানবন্দরের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক উইং কমান্ডার মিরান হোসেন গণমাধ্যমকে বলেন, রবিবার ৩৩৫ জন হাজি নিয়ে প্রথম ফ্লাইনাসের একটি ফ্লাইট এসেছে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে। বিমানবন্দর থেকে জমজম কূপের পানি সংগ্রহ করতে প্রত্যেক হাজিকে একটি টোকেন দেওয়া হয়েছে। হাজিদের সুবিধার্থে বিমানবন্দরের গ্রিন চ্যানেল গেটের সামনেই মজুত রাখা হয় জমজম কূপের পানি। পানি বিতরণের দায়িত্বে ছিলেন এয়ারলাইন্স প্রতিনিধিরা।

প্রসঙ্গত, এ বছর বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা সদস্যসহ মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন সৌদি আরবে যান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৫১ জন হজযাত্রী পরিবহন করে। সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী পরিবহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর