বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

শোয়েব মালিকের তৃতীয় বিয়ে, কে এই সানা জাভেদ

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ২:৫৯ অপরাহ্ন

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন শোয়েব-সানা দম্পতি। বিয়ের সাজে সানার সঙ্গে দাঁড়িয়ে তোলা ছবিটি পোস্ট করে পবিত্র কোরআন শরিফের আয়াত উদ্ধৃত করেছেন পাকিস্তানি অলরাউন্ডার, ‘আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’

পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে, পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদ ২০১২ সালে ‘শেহর-ই-জাত’ দিয়ে টেলিভিশন পর্দায় অভিনয়জীবন শুরু করেন এবং পরে বেশ কয়েকটি সিরিয়ালে তাকে দেখা যায়। রোমান্টিক ড্রামা ‘খানি’-তে নাম চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সানা।

২০২০ সালের অক্টোবরে গায়ক উমাইর জাসওয়ালকে বিয়ে করেন সানা জাভেদ। করাচিতে নিজ বাসায় পারিবারিকভাবে বিয়ে করেন তারা। তাদের বিয়ে সেসময় ব্যাপক আলোচিত হয়। দ্রুতই পাকিস্তানের সবচেয়ে প্রিয় সেলিব্রিটি দম্পতি হয়ে ওঠেন সানা-উমাইর।

তবে এর কিছুদিনের মধ্যেই তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একে অপরের ছবি সরিয়ে ফেলার পর এ গুঞ্জন জোরালো হয়। অবশ্য আনুষ্ঠানিকভাবে তারা কেউই বিচ্ছেদের বিষয়টি সামনে আনেননি।

এদিকে, গত কয়েকদিন ধরেই শোয়েব মালিক ও সানা জাভেদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। গত বছর পাকিস্তানি অভিনেত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি একটি ছবি শেয়ার করেন শোয়েব মালিক।

উল্লেখ্য, শোয়েব মালিকের প্রথম স্ত্রীর নাম আয়েশা সিদ্দিকী। তিনি মাহা সিদ্দিকী নামেও পরিচিত। তিনি পেশায় শিক্ষক ও হায়দ্রাবাদের বাসিন্দা। অভিযোগ ছিল, প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স না নিয়েই সানিয়াকে বিয়ে করতে চলেছেন শোয়েব। এ নিয়ে শোয়েবের বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগও করেন আয়েশা।

পরে জানা যায়, তারা ২০০২ সালে বিয়ে করেছিলেন। প্রমাণ হিসাবে তাদের বিয়ের ভিডিও ক্লিপও শেয়ার করেন আয়েশা।

২০১০ সালে এপ্রিলে সানিয়ার সঙ্গে বিয়ের কয়েকদিন আগে প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকের সাথে ডিভোর্স হয় শোয়েবের। ২০১৮ সালে শোয়েব মালিক ও সানিয়া মির্জার প্রথম সন্তান ইজহানের জন্ম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর