রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগে ভিকটিমকে উদ্ধারে আদালতের সার্চ ওয়ারেন্ট ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও

শ্বশুরবাড়ি ছেড়ে মায়ের সঙ্গে থাকছেন ঐশ্বরিয়া

বিনোদন রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৫:৩২ অপরাহ্ন

বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন, বচ্চন পরিবারে ভাঙন ধরেছে। ঐশ্বরিয়ার সঙ্গে নাকি বচ্চন পরিবারের সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। যার কারণে এবার বচ্চন বাড়ির দীপাবলি উদযাপনেও যোগ দেননি নায়িকা।

ওই দিনই মেয়েকে নিয়ে শহর ছাড়েন তিনি। আর সেখান থেকেই ফাটলের গুঞ্জন ছড়িয়ে পড়ে চারিদিকে। এদিকে এই গুঞ্জন উসকে দিয়েছে আরও একটি ঘটনা। ইদানিং শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়িতেই বেশি সময় কাটাচ্ছেন ঐশ্বরিয়া।

তবে সমস্যাটা ঠিক কী নিয়ে তা স্পষ্ট নয়। বচ্চন পরিবারের সমস্যা, কোনও জটিলতা কোনওদিনই সেভাবে প্রকাশ্যে আসতে দেওয়া হয়নি। এক্ষেত্রেও তাই সকলেই চুপ। তবে আপাতত মা বৃন্দা রাইয়ের কাছেই রয়েছেন ঐশ্বরিয়া। সঙ্গে রয়েছে মেয়ে আরাধ্যাও।

ঐশ্বরিয়া মায়ের কাছে গিয়েছিলেন প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাই-এর জন্মদিন পালন করতে। সেই উদযাপনেও কেবল ঐশ্বরিয়া ও কন্যা আরাধ্যাকেই দেখা গেছে। ছিলেন না অভিষেক। এরপর থেকেই মায়ের কাছেই রয়েছেন এই তারকা।

সম্প্রতি ৫০ বছরে পা দিয়েছেন ঐশ্বরিয়া। তবে তার জন্মদিনে বচ্চন পরিবারের কাউকেই শুভেচ্ছা জানতে দেখা যায়নি। শুধু শুভেচ্ছা জানিয়েছিলেন স্বামী অভিষেক বচ্চন।

এরপর অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে নায়িকা পারিবারিক ছবি থেকে শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চন নন্দাকে বাদ দিয়ে ছবি পোস্ট করেন। এমনকি আরাধ্যার ১৩তম জন্মদিনেও বচ্চন বাড়ির কাউকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়নি। ফলে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নানা জল্পনা ক্রমশ জটিলই হচ্ছে।

এখানেই শেষ নয়, সম্প্রতি মণীশ মালহোত্রার দীপাবলির পার্টিতেও অভিষেককে ছাড়া একাই গিয়েছিলেন ঐশ্বরিয়া। যেখানে তার সঙ্গে দেখা মিলেছে প্রাক্তন সালমান খানেরও। তবুও ছিলেন না স্বামী অভিষেক বচ্চন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর