শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গণতান্ত্রিক উত্তরণে খালেদা জিয়া এখনো অনিবার্য আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচন প্রস্তুতির বিষয়ে অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা বজায় রেখেছে : প্রেস সচিব ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : ডা. শফিকুর রহমান নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কমিশনার সমবেদনা জানিয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের চিঠি দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে: মির্জা ফখরুল তারেক রহমান দেশে আসতে আইনগত বাধা আছে বলে জানা নেই : ড. আসিফ নজরুল রাঙামাটি জেলা এনসিপির প্রধান সমন্বয়কারীর পদত্যাগ নির্বাচনে এককভাবে অংশ নিচ্ছে জাতীয় পার্টি, ‘চমক আছে’ বললেন নেতারা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল দেশের আদালতে প্রথমবারের মতো ব্রিটিশ এমপির সাজা বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব, জানুন কারণ খাগড়াছড়িতে সাংবাদিকদের ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: গুলিতে প্রাণ গেল ১ জনের, আহত ৩

‘সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব’

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৪:১২ অপরাহ্ন

সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১ নভেম্বর) ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও ১ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী ‘৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫’ উদ্যাপিত হচ্ছে, যা সত্যিই আনন্দের বিষয়। এ উপলক্ষে আমি সব সমবায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সামাজিক সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই লক্ষ্য সহজেই অর্জন করা সম্ভব। সমবায় সমিতিগুলো কেবল আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং সমাজের নানাবিধ সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি এবং অর্থনৈতিক অগ্রগতিতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে। এই লক্ষ্য অর্জনে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম।
সবশেষে তিনি আহ্বান জানিয়ে বলেন, আসুন, সমবায়ের চেতনাকে ধারণ করে সাম্য ও সমতায় আমরা সকলে মিলে গড়ে তুলি নতুন বাংলাদেশ।
প্রধান উপদেষ্টা ‘৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর