বুধবার, ২০ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না: বিডা চেয়ারম্যান মোটরসাইকেল চালকদের জন্য দুঃসংবাদ

সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এ চার্জশিট দেওয়া হয়।

সোমবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। ২০২৪ সালের ১৬ অক্টোবর কমিশনের উপ পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি করেন। পরে সেটি তদন্ত করেন সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম।

তদন্তে দেখা যায়, আসামি মহিউদ্দিন আহমেদ দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৬ লাখ ৩৭ হাজার ৬৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। একই সঙ্গে অসৎ উপায়ে অর্জিত অর্থ দ্বারা ৩ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ৫২৯ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখেছেন।

এছাড়াও আসামির ঘোষিত স্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ ৮৩ হাজার ১৩২ টাকা বলা হলেও যাচাইয়ে পাওয়া যায় ২ কোটি ৪২ লাখ ৩৪ হাজার ৬৯৭ টাকার সম্পদ। এছাড়া অস্থাবর সম্পদ হিসেবে ঘোষিত ২ কোটি ৯৬ হাজার ২০১ টাকার বিপরীতে পাওয়া যায় ২ কোটি ৭০ লাখ ১৮ হাজার ৫১৬ টাকার সম্পদ।

মোট হিসেবে তার ঘোষিত সম্পদের তুলনায় ৪৬ লাখ ৩৭ হাজার ৬২ টাকার সম্পদ গোপনের তথ্য পাওয়া যায়। তদন্তে তার অর্জিত ও ব্যয়সহ মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১০ কোটি ২১ লাখ ৪ হাজার ৬৭৩ টাকা। এর মধ্যে বৈধ আয়ের উৎস হিসেবে গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ৬ কোটি ৬৫ লাখ ৬৪ হাজার ১৪৪ টাকা, যা জ্ঞাত আয়ের ৩৪.৮০ ভাগের বেশি।

মামলার তদন্ত প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, তিনি বাংলাদেশ সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অবৈধ উপার্জন করেন এবং সেই অর্থ ব্যবসার ছদ্মাবরণে বৈধ করার চেষ্টা করেন।

দুদকের অনুমোদন অনুযায়ী, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী চার্জশিট দাখিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর