মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

সময়ের ব্যস্ততম বংশীবাদক জাবিউল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৭:০২ অপরাহ্ন

সময়ের ব্যস্ততম বংশীবাদক জাবিউল ইসলাম, যিনি একাধারে সমান তালে কাজ করছেন স্টেজ শো,টিভিশো ও মৌলিক গান রেকর্ডিং এ।
ইতিমধ্যে তার বাজানো বেশ কয়েকটি মৌলিক ও কাভার গান বাজারে পেয়েছে বেশ জনপ্রিয়তা।

জাবিউল ইসলামের পুরো নাম জাবিউল ইসলাম। তার জন্ম ও বেড়ে উঠা গাইবান্ধা জেলার সদর থানায়।

ছোটবেলা থেকেই প্রিয় মানুষটি গানের প্রতি ছিলেন বেশ দুর্বল তাইতো তাইতো গুনগুনিয়ে মাঝেমধ্যে তিনি গান করতেন, এবং স্বপ্ন দেখতেন একদিন গানের মাধ্যমে সবার ভালোবাসা কুড়াবে।

মধ্যবিত্ত পরিবারের জন্ম নেওয়া প্রিয় মানুষটি গান চর্চার পাশাপাশি লেখাপড়ায় খুব মনোযোগী ছিলেন। পরবর্তীতে মাত্র আট বছর বয়সে তিনি পরিবারের সাথে ঢাকা চলে আসেন।

রাজধানীর আহমেদ বাগ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় তিনি ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে স্কুলের শিক্ষকদের মনোযোগ আকর্ষণ করেন।

পরবর্তীতে দেশের শীর্ষ বিদ্যাপীঠ নটরডেম কলেজে তিনি অধ্যয়ন করেন নটরডেম কলেজ থেকে সুনামের সাথে পাশ করেন।

বর্তমানে তিনি তিতুমীর কলেজ থেকে অনার্স ডিগ্রী সম্পন্ন শেষে মাস্টার্সে অধ্যায়ন করছেন।

এবং পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন স্টেজে ও স্টুডিও পড়ায় সমান তালে কাজ করে চলেছেন।

জাবিউল দেশের শীর্ষ মিউজিক লাউন্স আর টিভি সহ বেশ কয়েকটি প্লাটফর্মে বেশ কয়েকটি কাভার ও মৌলিক গানে বাঁশি বাজিয়ে ইতিমধ্যে সবার ভালোবাসা কুড়িয়েছেন।

বাঁশি বাজানোর পাশাপাশি জাবিউল নিয়মিত গানের চর্চা করেছেন এবং বর্তমানে নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল jabiul official bd চ্যানেলে প্রায় দশটি মৌলিক গান বাজারে প্রকাশ করেছেন। গানগুলো লেখা সুর ও কম্পোজিশন করেছেন নিজেই।

জাবিউলের নানা জমশের আলি স্থানীয় একজন সৌখিন জনপ্রিয় বংশীবাদক ছিলেন, মামার কাছে নানার বাঁশি বাজানোর কথা প্রায় শুনতেন, সেই অনুপ্রেরণা থেকেই বাঁশির প্রতি আকৃষ্ট হন এমনটাই জানিয়েছেন জনপ্রিয় এই বংশীবাদক।

জানতে চাইলে জাবিউল আরো বলেন, সংগীত আমার রক্তে মিশে আছে তাই প্রতিনিয়ত সংগীত আমাকে টানে, এছাড়া আমার বাবা ও আমার বড় বোন প্রত্যেকেই রেডিওতে ছোটবেলায় দেখতাম গান শুনতেন সেই থেকে আমিও নিজে ছোটবেলা থেকে গুনগুনিয়ে নিয়ে গান করতাম, আমৃত্যু সংগীতের সাথে থাকতে চাই।

তিনি আরো বলেন, আমার স্বপ্ন একজন সঙ্গীত পরিচালক হওয়া পাশাপাশি নিজের কন্ঠে কিছু গান দর্শকদের উপহার দেওয়া, যে গানগুলো মানুষের হৃদয় ছুঁয়ে যাবে সে স্বপ্ন দেখি আমি প্রতিনিয়তই। সর্বশেষ এই রিপোর্টের মাধ্যমে আমি আমার মায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি কারন আমার মা আমাকে জীবনের প্রথম বাঁশি কেনার টাকা দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর