বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

পরীমনির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ, ফুটেজ দেখে তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৪:০৬ অপরাহ্ন

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ তুলেছেন তার বাসায় দায়িত্ব পালন করা দুই গৃহকর্মী।
পরীমনির এক বছরের সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে মারধরের অভিযোগ তুলেছেন গৃহকর্মী পিংকি আক্তার। অন্যদিকে ‘অশ্রাব্য’ ভাষায় ‘গালাগালি’ করে ১ মাসের বেতন না দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন গৃহকর্মী শিরিন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা। এসময় তারা পরীমনির বাসায় সিসিটিভি ফুটেজ দেখে তদন্তের দাবি জানান।
সংবাদ সম্মেলনে গৃহকর্মী পিংকি আক্তার বলেন, এজেন্সির মাধ্যমে চিত্রনায়িকা পরীমনির বাসায় কাজ নেই। কাজ ছিলো একজন বাচ্চার দেখাশোনা করা। তবে তাকে বাচ্চার দেখাশোনার জন্য নিয়ে যাওয়া হলেও, বাসার অন্য কাজও করানো হতো। ২ এপ্রিল তিনি পরীমনির বাসায় তার বাচ্চাটিকে বসিয়ে বাজারের লিস্ট করছিলেন। এ সময় বাচ্চাটি কান্না শুরু করে। এর মধ্যে কান্না শুনে পরীমনির কাছে আসা সৌরভ নামের এক ব্যক্তি আমাকে বলেন বাচ্চাটাকে একটু সলিড খাবার দাও।
তিনি বলেন, এর জবাবে বলেছিলাম—কিছুক্ষণ আগে সলিড খাবার খেয়েছে; দুই ঘণ্টা হয়নি এখনো। কাজ শেষ করে তারপর তাকে দুধ খাওয়াবেন।
পিংকি আরও বলেন, আমার আগে যে গৃহকর্মী ছিলেন, তিনিও বাচ্চা কান্না করলে মাঝেমধ্যে দুধ দিতেন। এই কথা বলে আমি বাচ্চাটার জন্য দুধ রেডি করছিলাম। এরই মধ্যে পরীমনি মেকআপ রুম থেকে বের হয়ে আমাকে তুই-তোকারি করে অকথ্য ভাষায় গালাগালি করেন — আমি কেন বাচ্চার জন্য দুধ নিয়েছি। এক পর্যায়ে তিনি আমাকে থাপ্পড় দিতে থাকেন এবং মাথায় জোরে জোরে আঘাত করতে থাকেন। মারধরের পর আমি জোরে জোরে কান্না করতে থাকি এবং  বলি আমাকে হাসপাতালে নিয়ে যান।
তখন তিনি (পরীমনি) আমাকে বলেন, তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। তোকে এখানেই মারব এবং এখানেই চিকিৎসা করব। এই কথা বলে তিনি আবার আমাকে মারতে আসেন। তখন সৌরভ তাকে বাধা দেন। সৌরভ কেন বাধা দিলেন, এই কারণে পরীমনি তাকেও গালাগাল করেন।
তিনি বলেন, এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। প্রায় এক ঘণ্টা পর আমার জ্ঞান ফেরে। তখন আমি বাথরুমে গিয়ে লুকিয়ে এজেন্সির কাদের ভাইকে ফোন দিয়ে তাকে পুরো ঘটনা জানাই এবং সাহায্য চাই। তিনি যেন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তিনিও আমাকে সাহায্য করেননি। উল্টো দুই দিন পর পরীকে অন্য একজন গৃহকর্মী দিয়ে এসেছেন। আমি বাধ্য হয়ে পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করি এবং পুলিশকে জানাই যেন তারা আমাকে উদ্ধার করে নিয়ে যায়।
এই গৃহকর্মী আরও বলেন, এক পর্যায়ে পুলিশ পরীমনির বাসার সামনে আসে। এসব ঘটনা পরীমনি জানার পর তিনি গৃহকর্মী বৃষ্টিকে বলেন আমাকে বাসার নিচে নামিয়ে দিতে। পরে বৃষ্টি আমাকে বাসার নিচে নামিয়ে দেন। আমি তখন রিকশা নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই এবং প্রাথমিকভাবে থানায় একটি অভিযোগ দেই। এখন পরীমনি আমার বিরুদ্ধে নানারকম মিথ্যাচার করে বেড়াচ্ছে।
পরীমনির বাসায় কাজ করা আরেক গৃহকর্মী শিরিন অভিযোগ করে জানান, পরীমনি আমার এক মাস চার দিনের বেতন বকেয়া রেখে অকথ্য ভাষায় গালাগালি করে বাসা থেকে বের করে দিয়েছে। আমার আগেও ২ জনের সঙ্গে একই কাজ করেছে পরীমনি।
এ সময় তারা দুজনেই ৩ দফা দাবি জানান। দাবিগুলো হলো-
> পরীমনির বাসার সিসিটিভি ফুটেজের মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও বিচার।
> দেশের সব গৃহকর্মীদের উপর নির্যাতন বন্ধ করতে হবে।
> প্রবাসী গৃহকর্মীদের উপর নির্যাতন বন্ধ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর