মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

সরে দাঁড়ালেন সিলেট-৫ আসনের জাপা প্রার্থী

জকিগঞ্জ সংবাদদাতা
আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪, ১:৫৭ পূর্বাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সিলেট-৫ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাব্বির আহমদ। বুধবার (৩ জানুয়ারি) জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত জানান তিনি।

জাপার প্রার্থী সাব্বির আহমদ বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি সরকার ও নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে দিয়েছিল। কিন্তু আমরা নির্বাচনি মাঠে সেরকম কোনো পরিবেশ পাচ্ছি না, তাই নির্বাচন করা খুবই কঠিন।

ভোটের মাঠে সুষ্ঠু পরিবেশ না থাকার বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েও সমাধান পাননি বলে দাবি করেন জাপার এই প্রার্থী।

আরেক প্রশ্নের জবাবে সাব্বির আহমদ দাবি করেন, দলীয় সিদ্ধান্তে কিংবা সমন্বয়হীনতার কারণে তিনি নির্বাচন বয়কট করছেন না। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাব্বির আহমদ জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির আহ্বায়ক।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯টি আসনে সাব্বির আহমদসহ জাতীয় পার্টির তিনজন প্রার্থী ভোটের মাঠ ছেড়েছেন। অন্য দুজন হলেন- হবিগঞ্জ-১ আসনের সংকর পাল ও সুনামগঞ্জ-১ আসনের আব্দুল মান্নান তালুকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর