বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু

আরিফুর রহমান, নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে এক যুবক ও তার শ্যালক-শ্যালিকার মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে লেকের দক্ষিণ কদমতলী এলাকার অংশ থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

নিহতরা হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার দেলোয়ারের ছেলে মো. রাশেদুজ্জামান (২২), নড়াইল জেলার কালিয়া উপজেলার বরুণাঘাট এলাকার আকারামের ছেলে মো. গালিব (১৮) এবং কন্যা মোছা. সুরাইয়া (১২)।

নিহত গালিব ও সুরাইয়া রাশেদুজ্জামানের শ্যালক ও শ্যালিকা। তারা পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলীর কাশেমপাড়া এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন।

পুলিশ ও নিহতদের পরিবারের সদস্যরা জানান, রাশেদুজ্জামান গ্রামের বাড়িতে থাকতেন। চাকরির সুবাদে কিছুদিন আগে ঢাকায় এসে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। শনিবার দুপুরে রাশেদুজ্জামান, তার শ্বশুর আকারাম ও আকারামের দুই সন্তান একসঙ্গে ডিএনডি লেকে গোসল করতে নামেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, গোসল করতে নামা সবাই সাঁতার জানতেন। তবে গোসলের একপর্যায়ে হঠাৎ রাশেদুজ্জামান ও তার শ্যালক-শ্যালিকা পানিতে তলিয়ে যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধার অভিযান শুরু হয়।
প্রায় এক ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করে। পরে আরও প্রায় ৩০ মিনিট পর একই লেক থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।

মিজানুর রহমান আরও বলেন, “লেকটি গোসলের জন্য উপযোগী নয়। এর আগেও কয়েকজন এ লেকে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন।”

এ ঘটনায় নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর