বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

হরতাল-অবরোধ বন্ধ চেয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে লিগ্যাল নোটিশ

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৬:৩৬ অপরাহ্ন

চলমান হরতাল-অবরোধ বন্ধের নির্দেশনা চেয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মিরাজুল ইসলাম।

নোটিশে বলা হয়, আগামী ১৭ নভেম্বর বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তকরণের পরীক্ষা। এই পরীক্ষায় অংশ নিতে সারাদেশ থেকে হাজার-হাজার পরীক্ষার্থী ঢাকায় আসবেন। কিন্তু চলমান হরতাল-অবরোধের কারণে তাদের যাতায়াতের মারাত্মক সমস্যা হবে। তাদের পরীক্ষায় অংশ নেওয়ার পরিবেশ তৈরি করে দিতে নোটিশে অনুরোধ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত দিতে বলা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, হরতাল-অবরোধে সাধারণ নাগরিকের অনেক ধরনের ক্ষতি হচ্ছে। গাড়ি পোড়ানো হচ্ছে। এমনটি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স পোড়ানো হচ্ছে। বিদেশে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে উদ্যোগ না নিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর