সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না: বিডা চেয়ারম্যান মোটরসাইকেল চালকদের জন্য দুঃসংবাদ বাসস কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত ট্রাম্পের এক পোস্টে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ বিয়ের জন্য ব্যাংক থেকে ঋণ চান, জেনে নিন শর্তগুলো বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগে ভিকটিমকে উদ্ধারে আদালতের সার্চ ওয়ারেন্ট ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি

হান্নান মাসউদের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
আব্দুল হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের একটি ফেসবুক পোস্ট নিয়ে আলোচনার জন্ম হয়েছে। তিনি ভাসানচর হাতিয়ার থাকবে বলে মন্তব্য করেছেন।

সোমবার (৭ এপ্রিল) ফেসবুকে সন্দ্বীপ সংলগ্ন হাতিয়ার ভাসানচরের মালিকানা নিয়ে মাসউদ পোস্টটি করেন। পোস্টে তিনি ভাসানচরকে হাতিয়ার অংশ হিসেবে উল্লেখ করেন এবং এর ব্যতিক্রম রুখতে হাতিয়াবাসীকে ঐক্যবদ্ধ প্রতিবাদের আহ্বান জানান।

ওই পোস্টে তিনি বলেন, ‘ভাসানচর হাতিয়ার ছিলো, হাতিয়ারই থাকবে। দরকার শুধু ঐক্যবদ্ধ প্রতিবাদ। দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান, আসেন হাতিয়ার স্বার্থে অন্তত নিজেদের ভূমি রক্ষার স্বার্থে এক হই, একসাথে কথা বলি। যে যে অফিসে নক করার দরকার একসাথে গিয়ে করি… এটা পারলে ভূমি আমাদেরই থাকবে।

তার এই পোস্ট ঘিরে সন্দ্বীপের ছাত্র, তরুণসহ ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। মাসউদের পোস্ট শেয়ার করে কেউ কেউ তাকে সন্দ্বীপের ইতিহাস পাঠের আহ্বান জানিয়েছেন।

২০২১ সালের ৯ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সেখানে ‘ভাসানচর থানা’ গঠনের প্রজ্ঞাপন জারি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর