শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

২০২৪ সালে বিয়ের কোনো পরিকল্পনা নেই : নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪, ৩:৫২ অপরাহ্ন

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া নতুন বছরটা পার করতে চান কাজের মধ্যে দিয়েই। যার কারণে এ বছর কোনো বিয়ের পরিকল্পনা নেই তার।

এক সাক্ষাৎকারে এই নায়িকা বলেন, ‘নতুন বছরে মূল ফোকাস থাকবে ক্যারিয়ারে। এ বছর দর্শকদের ভালো কিছু কাজ উপহার দিতে চাই। যা দর্শকদের কাছে নতুন এক ফারিয়ার পরিচয় করিয়ে দেবে।’

সমসাময়িক সময়ের অনেক নায়িকা বিয়ের পিঁড়িতে বসলেও এখনও বিয়ে নিয়ে ভাবছেন না ফারিয়া। এই নায়িকার সাফ কথা, ২০২৪ সালে কোনো বিয়ের পরিকল্পনা নেই।

নুসরাত ফারিয়া বলেন, ‘এ বছর অন্য কোনো দিকে তাকানোর সময় নেই। প্রেম, বিয়ে এমন কোনো সম্পর্কেই জড়াতে চাই না। বিয়ের চিন্তা-ভাবনা করলেও সেটি আগামী বছর। আমি জানি, এ বছরও বিয়ে নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। তাই আগে থেকেই জানিয়ে দিলাম- চলতি বছর বিয়ের কোনো পরিকল্পনা নেই। ২০২৪ সালটি শুধুমাত্র কাজের মধ্যেই থাকতে চাই। এর বাইরে আর কিছুই না।’

নুসরাত ফারিয়া সবশেষ কাজ করেছেন ‘ফুটবল ৭১’ সিনেমায়। এটি নির্মাণ করছেন দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। সরকারি অনুদানের এই সিনেমায় ফারিয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন আরিফিন শুভ, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, শরিফ সিরাজ, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। বর্তমানে সিনেমাটি সম্পাদনার টেবিলে রয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। এর সবগুলোই যৌথ প্রযোজনার ছবি। একক বাংলাদেশী প্রযোজনায় তার অভিনীত ছবি ‘শাহেনশাহ’। এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন।

এছাড়া, বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। সিনেমার পাশাপাশি গানেও সময় দিচ্ছেন এ নায়িকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর