মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগে ভিকটিমকে উদ্ধারে আদালতের সার্চ ওয়ারেন্ট ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও

২৪ ঘণ্টা পরও পানি না নামায় ঢাকা দক্ষিণ সিটির চার কর্মকর্তা-কর্মচারীকে নোটিস

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৭:০০ অপরাহ্ন

রাজধানীতে বৃষ্টিপাতের ২৪ ঘণ্টা পরও জলাবদ্ধতা নিরসন করতে না পারায় দক্ষিণ সিটির ৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। দায়িত্ব পালনে ব্যর্থতা ও তদারকিতে গাফিলতির দায়ে তাদের এই নোটিস দেওয়া হয়েছে বলে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে সিটি করপোরেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃষ্টি শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেও নিউমার্কেট ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় জলাবদ্ধতা নিরসনে করতে না পারার ঘটনায় নিজ দায়িত্ব পালনে ব্যর্থতা ও তদারকিতে গাফিলতির দায়ে চার কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নোটিস প্রাপ্তরা হলেন- করপোরেশনের সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আসগর, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া, পরিছন্ন পরিদর্শক মোহাম্মদ আবদুন নুর ও পরিছন্ন পরিদর্শক মোহাম্মদ সোহেল।

এর আগে গত বৃহস্পতিবার একটানা প্রায় চার ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর অলি-গলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে নগরবাসী। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীতে ভারী বৃষ্টি শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলছিল।

টানা বৃষ্টিতে রাজধানীর গ্রিন রোড, পান্থপথ, ধানমন্ডি, শুক্রাবাদ, ইস্কাটন গার্ডেন, কাঁঠালবাগান, মিরপুর, তেজগাঁও, আজিমপুর, সুবাস্ত, রামপুরা ব্রিজ, মিরপুর,শেওড়াপাড়া, ইস্কাটন রোডসহ (হলি ফ্যামিলির সামনে) ঢাকার বিভিন্ন নিচু এলাকার রাস্তায় পানি জমেছে। এসব এলাকার রিকশা ও বিভিন্ন গাড়ির চাকা অর্ধেকের বেশি ডুবে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যানবাহন ব্যবহারকারীরা।

এদিকে, বৃষ্টির কারণে সন্ধ্যার পরই রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট দেখা গেছে। বৃষ্টির কারণে বাংলাদেশ নিউজিল্যান্ড মধ্যকার প্রথম ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ওই দিন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ঢাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে রাত ৯টার পর কত মিলিমিটার বৃষ্টি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। শুক্রবারও ঢাকায় বৃষ্টি হতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর