রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন

সাভারের আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২২ পুড়িয়া গাঁজা, গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম, একটি পালসার মোটরসাইকেল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার বাইপাইল এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলো- আশুলিয়ার কান্দাইল গাজীরচট এলাকার রাব্বি, সাইদুর, বকুল ও আজিজুর।

যৌথ বাহিনীর সূত্র জানায়, নিয়মিত রাত্রিকালীন টহলের সময় বাইপাইল এলাকায় সন্দেহজনকভাবে চলাচলরত তিন মোটরসাইকেল আরোহীকে চিহ্নিত করা হয়। সেনা টহল দল তাদের সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে রাব্বি ও সাইদুরকে আটক করা হয়। এসময় তারা মাদকাসক্ত অবস্থায় ছিল এবং তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কান্দাইল গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বকুল ও আজিজুরকে আটক করা হয়। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও গাঁজা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী জানায়, আটককৃতরা এবং উদ্ধারকৃত মোটরসাইকেল, মাদকদ্রব্য ও অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে যৌথবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর