মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

‘আ.লীগের জুলুম না করা কর্মীরা বিএনপির সদস্য হতে পারবেন’

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫, ৬:০৭ অপরাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে ভোট দিলেও যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি বা জুলুম করেননি তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে, আওয়ামী লীগের চিহ্নিত দোসররা বিএনপির সদস্য হতে পারবে না বলেও জানান তিনি।

শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রামের কাজীর দেউড়িতে দলীয় কার্যালয়ের সামনে বিভাগীয় পর্যায়ে সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এ কথা বলেন।

তিনি বলেন, ‘সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তি, চাঁদাবাজ, দুর্নীতিবাজ যারা, তাদের এ সদস্য কার্যক্রমের বাইরে রাখার চেষ্টা করতে হবে। এ ছাড়া আওয়ামী লীগের চিহ্নিত দোসর যারা ছিলেন, তারা সদস্য হতে পারবেন না।’

এ দিকে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম মহাসচিব শহীদুল ইসলাম এ্যানি জানান, আগামী দিনে যারা প্রতিযোগিতায় আসতে চান, তারা বিএনপির সঙ্গে পারবেন না। বিএনপি অভিজ্ঞতা সম্পন্ন দল। কোনো ষড়যন্ত্র দলের অগ্রযাত্রার পথে বাধা হতে পারবে না।

পরে প্রথম নবায়ন কার্যক্রম হিসেবে আমীর খসরুর সদস্য নবায়ন করা হয়। মাসব্যাপী চলবে এ সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর