বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা

ইসি কোন রাজনৈতিক দলের পক্ষে-বিপক্ষে দাঁড়াতে চায় না : সিইসি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:০৯ অপরাহ্ন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আরএফইডি’র বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না।

তিনি বলেন, ‘আমরা কমিশনে যারা আছি, আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদের সাহায্য করবেন।’

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি (আরএফইডি)’র বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিইসি একথা বলে।

রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে নির্বাচন কমিশনের বদনাম হয়েছে- উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘ইলেকশন কমিশনের এত বদনাম, এত গালি দেয়, এটা কেন হলো? ১০০টা কারণ বলতে পারবেন, ২০০টা কারণও বলতে পারবেন। কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হলো, পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন।’

তিনি আরো বলেন, ‘এটি আমার কাছে মনে হয়েছে সবচাইতে বড় কারণ। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়া, এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ।’

নির্বাচন কমিশনের ওপর রাজনীতিবিদদের প্রভাব বিস্তার বন্ধ করতে হবে- উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনীতিবিদদের ‘ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন’ যদি বন্ধ করা না যায়, তবে আবার সেই পুরোনো জিনিস রিপিট হবে বলে আমি মনে করি।’

আরএফইডি সভাপতি ইকরামুল হক সায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে চার  নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর