শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার

উত্তর-পূর্ব ইউক্রেনে রাশিয়ার তীব্র আক্রমণের আশঙ্কা জেলেনস্কির

ডেস্ক রিপোর্ট
আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪, ৪:২৪ অপরাহ্ন
In this image from video provided by the Ukrainian Presidential Press Office and posted on Facebook Tuesday, March 15, 2022, Ukrainian President Volodymyr Zelenskyy speaks in Kyiv, Ukraine. (Ukrainian Presidential Press Office via AP)

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উত্তর-পূর্ব ইউক্রেনে রাশিয়ার তীব্র আক্রমণের আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যুদ্ধের ফ্রন্টলাইন ধরে রাখার জন্য প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষার মাত্র এক চতুর্থাংশ কিয়েভের কাছে আছে। এএফপিকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
রাশিয়ান বাহিনী সাম্প্রতিক মাসগুলোতে শুধুমাত্র মাঝারি অগ্রগতি অর্জন করেছে, ১০ মে তারা খারকিভ অঞ্চলে একটি আক্রমণ শুরু করেছে যা দেড় বছরের মধ্যে তাদের সবচেয়ে বেশী ভূখন্ড দখলের সাফল্য নিয়ে এসেছে।
জেলেনস্কি বলেন, রাশিয়ান সৈন্যরা উত্তর-পূর্ব সীমান্ত বরাবর ভেতরে ৫ থেকে ১০ কিলোমিটার (তিন থেকে ছয় মাইল) অগ্রসর হতে পেরেছে, যা আগে ইউক্রেনীয় বাহিনী প্রতিরোধ করেছিল।
তবে তিনি সতর্ক করেন যে, এটি একটি বিস্তৃত আক্রমণের ‘প্রথম ধাপ’   হতে পারে।
রাশিয়ার হামলা শুরু হওয়ার পর শুক্রবার কিয়েভ থেকে প্রথম বিদেশী মিডিয়ার সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বলব না এটি একটি দুর্দান্ত সাফল্য (রাশিয়ার জন্য) তবে আমাদের শান্ত হতে হবে এবং বুঝতে হবে যে তারা আমাদের ভূখন্ডের আরও গভীরে যাচ্ছে।’
জেলেনস্কি বলেন, খারকিভ অঞ্চলের পরিস্থিতি ‘নিয়ন্ত্রিত’ হয়েছে কিন্তু
‘স্থিতিশীল নয়’।
যুদ্ধের তৃতীয় বছর পেরিয়ে যাওয়ার সাথে সাথে রাশিয়ার বিমানের আধিপত্যের মোকাবেলায় তিনি আরও বিমান প্রতিরক্ষা এবং যুদ্ধ বিমান পাঠানোর জন্য মিত্রদের কাছে অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন,‘আজ ইউক্রেনকে রক্ষা করার জন্য আমাদের যা দরকার তার প্রায় ২৫ শতাংশ আমাদের কাছে রয়েছে। আমি বিমান প্রতিরক্ষা সম্পর্কে কথা বলছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর