শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ

জীবিত বঙ্গবন্ধুর চেয়েও মৃত বঙ্গবন্ধু এখন অনেক বেশি শক্তিশালী : সুজিত রায় নন্দী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৮:১৭ অপরাহ্ন

‘জীবিত বঙ্গবন্ধুর চেয়েও মৃত বঙ্গবন্ধু এখন অনেক বেশি শক্তিশালী’ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী বলেন, ‘স্বাধীনতাবিরোধী কুচক্রী মহল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ইতিহাস থেকে তার নাম মুছে দিতে চেয়েছিল। তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি। শিশু-কিশোর-যুবকসহ সব বয়সের মানুষের মাঝে আজ বঙ্গবন্ধুর জীবন-দর্শনের প্রভাব প্রবাহিত হচ্ছে।’

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর ডেমরা হাজী মোয়াজ্জেম উচ্চ বিদ্যালয়ে মাঠে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধু ছিলেন শ্রমজীবী ও অসহায় দরিদ্র মানুষের অকৃত্রিম বন্ধু। জাতির পিতা সারাটি জীবন মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। তিনি সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন আজ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোয়াজ্জেম উচ্চ বিদ্যালয়ের স্থায়ী দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাওলানা সাহাদাৎ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান সজল, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সহিদুল ইসলাম কন্ট্রাক্টর, হাজী মোয়াজ্জেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন চৌধুরী,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ এবং ডেমরা থানার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর