শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ

ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পৌনে ৩ ঘণ্টা পর রেলমন্ত্রীর শোক

সিনিয়র প্রতিবেদক
আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন

রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের কোনো বার্তা পাওয়া যায়নি। জানা গেছে তিনি নির্বাচনী কাজে তার এলাকায় আছেন। অবশেষে রাত পৌনে ১২টায় শোক জানান তিনি। ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শোক জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে বেনাপোল এক্সপ্রেসের আগুনের বিষয়ে রেলপথ মন্ত্রণালয় কোন বার্তা দিয়েছে কিনা জানতে মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্রের সঙ্গে আলাপ করে তার খোঁজ না পাওয়ার বিষয়টি জানা যায়। পরে রাত পৌনে ১২টার দিকে তিনি শোক জানান।

শোক বার্তায় তিনি বলেন, রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। অনাকাঙ্ক্ষিত অগ্নিকান্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন । এছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রেলপথ মন্ত্রী।

একই সাথে অগ্নিকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের জঘন্যতম কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন মন্ত্রী।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, এই অগ্নি সহিংসতা যারা করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে সঠিক বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। এই অগ্নি সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন,  তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

শোক বার্তায় তিনি, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর