বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

তারেক রহমান দেশে আসতে আইনগত বাধা আছে বলে জানা নেই : ড. আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৫:১২ অপরাহ্ন
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল । ফাইল ছবি

ন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোন রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নেই।

আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. আসিফ নজরুল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকমের আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকেও থাকে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।‘

আইন উপদেষ্টা বলেন, আমি নিজে বিশ্বাস করি- কোনটা উপযুক্ত সময় সেটা ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলেই আমি বিশ্বাস করি।

ড. আসিফ নজরুল বলেন, ‘আমরা অনেকে- অনেক মন্তব্য করে থাকি, প্রশ্ন তুলি যে- উনি কেন আসছেন না। আমার কাছে এসব প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা-ছেলের সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা, এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা। সেটা নিয়ে প্রি-জাজ করা বা মন্তব্য করা আমার কাছে রুচিকর মনে হয় না।’

এ বিষয়ে তিনি আরো বলেন, ‘আমাদের বুঝতে হবে এটা মা-ছেলের সম্পর্ক। সবচেয়ে ভালো উনারাই বুঝেন- কখন আসতে হবে। ঠিক এক্সাক্টলি কখন কোন পদক্ষেপ নিতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর