রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চবি শিক্ষার্থী নাইমা নিজ পরিবারে ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগে ভিকটিমকে উদ্ধারে আদালতের সার্চ ওয়ারেন্ট ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

দেড় দশকের বিরতি কাটিয়ে বলিউডে ফিরছেন ‘ডিম্পল গার্ল’ প্রীতি

বিনোদন ডেস্ক
আপডেট : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ১:১৪ অপরাহ্ন

নব্বইয়ের দশকের শেষের দিকে শাহরুখ খান অভিনীত ছবিতে কাজ করে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন প্রীতি জিনতা। জুটি বেঁধেছেন হৃতিক রোশন, আমির খান, সালমান খান, শাহরুখ খানের মতো বড় বড় তারকাদের সঙ্গে।

এরপর গত দেড় দশকে সিনেমার পর্দা থেকে দূরে সরে গিয়েছিলেন বলিউডের প্রিয় ‘ডিম্পল গার্ল’। সেই বিরতির অবসান ঘটতে চলেছে খুব শিগগিরই। শোনা যাচ্ছে, বলিউডের পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন অভিনেত্রী।

সম্প্রতি মুম্বাইয়ে একটি স্টুডিওর বাইরে দেখা গিয়েছে প্রীতিকে। তার পরনে ছিল হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ। ‘গদর’ খ্যাত সানি দেওলের পরবর্তী ছবি ‘লাহোর ১৯৪৭’ ছবির মাধ্যমেই নাকি পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন প্রীতি। সেই ছবির লুক টেস্টের জন্যই নাকি বিদেশ থেকে মায়ানগরীতে ফিরে এসেছেন অভিনেত্রী।

প্রীতির প্রথম ছবি, ‘দিল সে..’। মণি রত্নম পরিচালিত ওই ছবির মাধ্যমেই অভিনয়ের হাতেখড়ি প্রীতির। তার পরে ‘সোলজার’, ‘সংঘর্ষ’, ‘হর দিল জো প্যার করেগা’, ‘মিশন কাশ্মীর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘সালাম নমস্তে’, ‘বীর জারা’-র মতো ছবিতে কাজ করেছেন প্রীতি।

‘হিরো: লভ স্টোরি অফ আ স্পাই’, ‘ফর্জ’ ছবিতে সানির সঙ্গেও জুটি বেঁধে কাজ করেছেন প্রীতি। গত বছর বক্স অফিসে সুপারহিট ‘গদর ২’ ছবির মাধ্যমে বলিউডে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সানি। সেই ছবিতে আমিশা পাটেলের সঙ্গে জুটি বেঁধেছিলেন সানি। ‘গদর ২’ ছবির সাফল্যের পর সানির সঙ্গে জুটি বাঁধার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন খোদ আমির খান। আমিরের প্রযোজনাতেই তৈরি হতে চলেছে ‘লাহোর ১৯৪৭’ ছবিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর