মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

ধর্ম প্রতিমন্ত্রীর আসনে দুই স্বতন্ত্র এক হয়ে নির্বাচনের ঘোষণা

জেলা প্রতিনিধি, জামালপুর
আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪, ৬:০৭ পূর্বাহ্ন

জামালপুর-২ (ইসলামপুর) আসনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হকের আসনে দুই স্বতন্ত্র প্রার্থী এক হয়ে নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে ইসলামপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস.এম শাহিনুজ্জামান শাহিন হকের নির্বাচনী সমাবেশে গিয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক জিয়া সমর্থন জানান।

ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক জিয়া বলেন, আমি কাঁচি প্রতীকের প্রার্থী শাহিনুজ্জামান শাহিন হককে সমর্থন করছি, আমি এবং আমার কর্মী সমর্থকেরা সবাই এখন থেকে তার নির্বাচন করবো।

জামালপুর-২ আসনে এবার ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন নৌকার ফরিদুল হক খান দুলাল ও কাঁচির শাহীনুজ্জামান, ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. জিয়াউল হক, ট্রাক প্রতীকে মো. শাহাজাহান আলী মণ্ডল, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদ এবং সোনালি আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির প্রার্থী মো. হোসেন রেজা।

স্থানীয় সূত্রে জানা গেছে, চার প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয় থাকলেও শাহাজাহান আলী মণ্ডল ও হোসেন রেজার তেমন কোনো প্রচারণা নেই। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হকের সঙ্গে পাল্লা দিয়ে শাহীনুজ্জামান ও মোস্তফা আল মাহমুদ সমানতালে প্রচার- প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

জানা যায়, নির্বাচনে বিএনপি না থাকায় টানা তিনবারের সংসদ সদস্য ফরিদুল হক খান এবার সুবিধাজনক অবস্থানে থাকার কথা ছিল। তবে ‌‘হেভিওয়েট’ স্বতন্ত্র প্রার্থীর কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তরুণ নেতা এস.এম শাহীনুজ্জামান। দলীয় মনোনয়নের জন্য অনেক আগে থেকেই নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ, সভা, সমাবেশ ও উঠান বৈঠক করেছেন। এর মধ্যেই আজ স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের জিয়াউল হক জিয়া কাঁচি প্রতীকের সঙ্গে হাত মিলিয়ে সমর্থন দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর