বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

মুক্তিযুদ্ধকালে ৪৫ জনকে নৃশংসভাবে হত্যাকারী যুদ্ধাপরাধী মহরম আলী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৪:৫৪ অপরাহ্ন

ময়মনসিংহের ধোবাউড়া থেকে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মহরম আলী (৭৬) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে এগারটায় তাকে ধোবাউড়া উপজেলার বালিগাঁও গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সে বালিগাঁও গ্রামের মৃত আব্দুর রহমান ফকিরের সন্তান। ২০১৮ সালে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হবার পর থেকে পলাতক ছিল সে।
বুধবার (২৬ জুলাই) সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুইয়া জানান, মহান মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা হাতেম আলীর বাড়িতে অগ্নিসংযোগসহ তাকে হত্যার চেষ্টা করা হয়। এ সময় ধোবাউড়া ও পূর্বধলা থানার বিভিন্ন স্থানে ৪৫ জন সাধারণ মানুষকে নৃশংসভাবে হত্যার পর তারাইকান্দি বধ্যভূমিতে তাদের লাশ ফেলে রাখে। এ ছাড়াও মুক্তিযুদ্ধের সময় ধোবউড়ার অসংখ্য মহিলাদেরকে জোরপূর্বক ধর্ষণ ও শারীরিক নির্যাতন করার অভিযোগ রয়েছে মহরম আলীর বিরুদ্ধে।
এসব ঘটনায় নির্যাতিত হাতেম আলীর ছেলে মো. শাহাবুদ্দিন ধোবউড়া থানায় মামলা দায়ের করলে মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার বিরুদ্ধে ২০১৮ সালে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর থেকেই সে গা ঢাকা দেয় এবং দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। বর্তমানে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
এ নিয়ে জেলায় এখন পর্যন্ত র‌্যাব এবং পুলিশসহ অন্যান্য ইউনিটের অভিযানে মোট ১৬ জন মানবতাবিরোধী আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুইয়া। জেলায় মোট ২৯ জন মানবতাবিরোধী অপরাধীর মধ্যে আরও ১৩ জন অপরাধী দেশে-বিদেশে পলাতক রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর