রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী

নিজের জীবন নিয়ে শঙ্কায় হিরো আলম

বিনোদন প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ২:১৫ অপরাহ্ন

নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা-১৭ আসনের আলোচিত প্রার্থী ও কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বুধবার (১৯ জুলাই) আশকোনার একটি বেসরকারি হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কার কথা জানান।

তিনি বলেন, আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি। আমার বাড়িতে ৮ থেকে ১০ জন ছেলে গিয়ে ‘আলম বের হ’ বলে চিৎকার করছিল।

আমার জীবনের নিরাপত্তাহীনতার জন্য পুলিশ প্রশাসন দায়ী বলেও উল্লেখ করেন তিনি।

হিরো আলম বলেন, যেদিন আমার ওপর হামলা করা হয়, সেদিন যদি পুলিশ আমাকে গাড়িতে তুলে দিত, তাহলে হামলার হাত থেকে আমি রক্ষা পেতাম।

তিনি বলেন, টাকা দিয়ে একপক্ষ ভোট কিনেছে। একটা মেয়ে একাই ৫০ টা ব্যালট পেপারে সিল মেরেছে। এই নির্বাচন সুষ্ঠু হয়নি। আমাকে ইচ্ছা করেই হারানো হয়েছে।

শারীরিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সেদিন বাড়িতে যাওয়ার পর দেখি সারা শরীরে দাগ। বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। আপাতত চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়েছি।

বিভিন্ন দেশের বিবৃতির বিষয়ে তিনি বলেন, ব্যাপারটাকে আমি ভালো চোখেই দেখছি। আমার কথা হলো, আমাকে যদি কারোর পছন্দ না হয়, তাহলে ভোট দেবেন না। কিন্তু আমার গায়ে হাত তোলার অধিকার কাউকে দেয়া হয়নি।

রাজনৈতিক অবস্থানের প্রশ্নে তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আগেও একা ছিলাম, এখনও একা আছি। প্রয়োজনে নিজেই রাজনৈতিক দল তৈরি করবো।

তিনি বলেন, হামলাকারীদের সবাইকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। কিছু লোককে তারা আটক করেছে, যারা হামলা করেনি। কিন্তু মূল হামলাকারীরা ধরাছোঁয়ার বাইরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর