শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

নৌকায় ভোট চাইতে মানুষের দ্বারে দ্বারে সাবেক ছাত্রলীগ নেতা মাহিম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১১:১৩ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নৌকার পক্ষে ভোট চাইতে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শনিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরস্থ সেন্ট্রাল ল’ কলেজ, কাকরাইল, সেগুনবাগিচা, পল্টনের বিভিন্নস্থানে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, সেন্ট্রাল ল’ কলেজের সাবেক সাধারণ সম্পাদক কাজী মামুনুর রহমান মাহিম এর নেতৃত্বে নৌকার পক্ষে ভোট চান ছাত্রলীগের সাবেক-বর্তমান ও সেন্ট্রাল ল’ কলেজের নেতাকর্মীরা।

নির্বাচনী প্রচার-প্রচারণায় কাজী মামুনুর রহমান মাহিম মানুষের ঘরে ঘরে শেখ হাসিনার সালাম পৌঁছে দেন, পাশাপাশি তারা বর্তমান সরকারের উন্নয়নের কথা সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন এবং ঢাকা-৮ আসনের নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পক্ষে নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান।

এসময় পল্টন থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ সরকার, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও সেন্ট্রাল ল’ কলেজের সাংগঠনিক সম্পাদক হাসান সরকার, মাহবুব আলম, মান্নান, সোহাগ প্রমুখসহ স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় উপস্থিত ছিলেন।

সেন্ট্রাল ল’ কলেজের সাংগঠনিক সম্পাদক হাসান সরকার গণমাধ্যমকে বলেন, ‘আমাদের সেন্ট্রাল ল’ কলেজ ক্যাম্পাসের শীতকালীন ছুটি থাকায় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের অধিকাংশ নেতাকর্মী এলাকায় অবস্থান করছেন এবং নিজ নিজ নির্বাচনী এলাকায় নৌকার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা যারা ঢাকায় অবস্থান করছি তারা ঢাকা -৮ আসনে নৌকার প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভাইয়ের পক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ও সেন্ট্রাল ল’ কলেজের সাবেক সফল সাধারণ সম্পাদক মাহিম ভাইয়ের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার সালাম নিয়ে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছি। এছাড়াও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সেন্ট্রাল ল’ কলেজের প্রতিটা নেতাকর্মীই যে যে এলাকায় অবস্থান করুক নৌকার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ সরকার যে পরিমাণ উন্নয়ন করেছে তার ধারাবাহিকতা বজায় রাখতেই মানুষ নৌকায় ভোট দেবে, আমরা আশাবাদী এবার তরুণ প্রজন্মের প্রথম ভোট হবে নৌকায়। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে ডেল্টা প্ল্যান হাতে নিয়েছেন তা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাবো।

দেশকে এগিয়ে নিতে আগামী ৭ তারিখ উন্নয়নের মার্কা নৌকাকে বিজয়ী করতে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক কাজী মামুনুর রহমান মাহিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর