শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু

বাংলাদেশ আইন সমিতির সভাপতি শাহনেওয়াজ ও সাধারণ সম্পাদক মাহফুজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৭ অপরাহ্ন
সভাপতি মন্জুর মোহাম্মদ শাহনেওয়াজ টিপু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন। (ফাইল ছবি)

বাংলাদেশ আইন সমিতির বার্ষিক সম্মেলনে নতুন কার্যকরী সংসদ গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের অ্যাডভোকেট মন্জুর মোহাম্মদ শাহনেওয়াজ টিপু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন। আগামী এক বছরের জন্য এই কার্যকরী সংসদ নির্বাচন করা হয়।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন (সায়েন্স এ্যানেক্স) ভবন চত্বরে প্রতি বছরের ন্যায় বাংলাদেশ আইন সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার, আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামান।

উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক ড. এ, এস, এম, মাকসুদ কামাল।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার এতে স্বাগত বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট মন্জুর মোহাম্মদ শাহনেওয়াজ টিপু।

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতিবৃন্দ, সচিবগণ, জেলা জজবৃন্দ, উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, আইনজীবীগণ এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী সম্মেলনে অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমিতির ৩৭তম বার্ষিক সম্মেলনের সামপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর