বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

‘বিয়ে করলে সবাইকে জানিয়েই করব’

বিনোদন রিপোর্ট
আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০১ পূর্বাহ্ন

শোবিজ অঙ্গনে অনেকদিন ধরেই আলোচনায় ছোটপর্দার বর্তমান সময়ের অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী অহনা রহমান জুটি। তাদের দু’জনকে ঘিরেই প্রেমের সম্পর্কের খবর ছড়িয়েছে বহুবার।

যদিও এই দুই তারকা শুরু থেকেই তাদের সম্পর্কের বিষয়টি অস্বীকার করে এসেছেন। আপাতত দু’জনেই খুব ভালো বন্ধু বলে মন্তব্য করেছেন। কিন্তু সম্প্রতি তাদের সম্পর্কের বিষয়টি আবারও আলোচনার সৃষ্টি করেছে।

শোনা যায়, বেশ কিছুদিন আগে অহনা ও শামীমের পরিবার একসঙ্গে দেখা করেছে, সময় কাটিয়েছে। তখন থেকেই তাদের দুজনের বিয়ের খবরও চাউর হয়েছে।

এ বিষয়ে অহনার ভাষ্য, ‘ভক্তরা আমাদের একসঙ্গে ছবিতে দেখেছে। আমরা বন্ধু, আমাদের পরিবারের মধ্যে দেখা হয়েছে। কিন্তু কোথাও কি আমরা লিখেছি, আমরা বিয়ে করতে যাচ্ছি। এটা মানুষের কেবলই কল্পনা। আমরা কেউ কখনোই লেখিনি যে, বিয়ে করতে যাচ্ছি। আমাদের কেউ কি লিখেছে ‘বিয়ে করতে যাচ্ছি, দোয়া করবেন’, এটাও তো মনে পড়ে না। আমরা একসঙ্গে দুই পরিবার দেখা করেছি। ফ্যামিলি ফ্রেন্ডস কি হতে পারে না। শুধু এটাই।’

অন্যদিকে শামীমের কথায়, ‘আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা রয়েছে। দূরত্ব তৈরি হয়নি। সাক্ষাৎকারে এসব নিয়ে কিছু বলতে চাই না। এটা ব্যক্তিগত অভিমত, সবার জানার প্রয়োজন নেই। যখন বিয়ে করব তখন সবাইকে জানিয়েই করব।’

সম্প্রতি ‘পকেটমার’ নামে একটি নাটকে দেখা গেছে শামীম ও অহনাকে। মোহন আহমেদের পরিচালনায় নাটকটিতে তাদের অভিনয় বেশ প্রশংসা পেয়েছে দর্শকমহলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর