মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

মার্কা দেখে ভোট দিলে দেশের পরিবর্তন সম্ভব নয়: সারজিস

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫, ৫:১৪ অপরাহ্ন
দিনাজপুরের বিরল উপজেলায় এনসিপি আয়োজিত সমাবেশে সারজিস আলম।

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যদি মার্কা দেখে ভোট দেন তাহলে বাংলাদেশের খুব বেশি পরিবর্তন সম্ভব নয়।
বুধবার সকালে দিনাজপুরের বিরল উপজেলায় এনসিপি আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।
সারজিস বলেন, কোনো দল বা মার্কা দেখে ভোট দিবেন না। টাকার লোভে কোনো লোককে ভোট দিবেন না। যাকে আপনার পাশে পাবেন তাকে ভোট দিবেন।
তিনি বলেন, যে মানুষটা টাকা ছাড়া আপনার কথা বলে, আপনার কাজ করে দেয় তাদেরকেই আগামীর বাংলাদেশে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করতে হবে। স্বাধীনতার ৫৪ বছর পরও যদি আপনারা মার্কা দেখে ভোট দেন তাহলে এই দেশের পরিবর্তন আসবে না। তাই মানুষ দেখে ও চিনে ভোট দেন তাহলে বাংলাদেশের পরিবর্তন হবে।
এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলার উপজেলার বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর