বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শাকিব খান

বিনোদন ডেস্ক
আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৩:৫৫ অপরাহ্ন

‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ের জন্য যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। শুক্রবার রাত দুইটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে এমিরেটস এয়ারলাইন্স ফার্স্ট ক্লাসের ফ্লাইটে চড়ে ঢাকা ত্যাগ করেন তিনি।

জানা গেছে, বাংলাদেশ ও ভারতে কয়েক ভাগে শুটিংয়ের পর, যুক্তরাষ্ট্রে হবে এই সিনেমার শেষ অংশের শুটিং। এরপর আসন্ন ঈদুল ফিতরে মুক্তি দেওয়া হবে চলচ্চিত্রটি।

এদিকে, শুক্রবার রাত ফ্লাইটে চড়ে শনিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শাকিব খান। এ সময় তার সঙ্গে ছিলেন ‘রাজকুমার’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ।

তিনি জানান, একদিনের বিশ্রাম সেরেই শুটিংয়ে নামবে পুরো ইউনিট। আমেরিকার বিভিন্ন রাজ্যে দুই সপ্তাহ শুটিং চলবে। যেসব লোকেশনে শুটিং হবে, সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনও দেখা যায়নি।

এই সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন হলিউড অভিনেত্রী কোর্টনি কফি। যিনি বাংলাদেশ ও ভারতে এসে শুটিং করে গেছেন ‘রাজকুমার’র। এখন নিজ দেশেও বাকি অংশের শুটিংয়ে অংশ নেবেন।

প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় ‘রাজকুমার’ নির্মিত হচ্ছে প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে। যেখানে শাকিবের বাবার চরিত্রে অভিনয় করেছেন মঞ্চ ও টিভি পর্দার দাপুটে অভিনেতা তারিক আনাম খান। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদেই প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর