বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

লোকসংগীত নিয়ে লড়ছেন অণিমা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ১:২৬ পূর্বাহ্ন

শিল্প-সংস্কৃতিতে বাংলাদেশের ঐতিহ্য অনেক সমৃদ্ধি। ইতিহাস সমৃদ্ধ হলেও এর কদর খুব একটা নেই। বিশেষ করে লোকসংগীত শিল্পীরা অনেক সময়ই প্রাপ্য থেকে বঞ্চিত হন। এরপরও অনেকে দেশের কৃষ্টি-সংস্কৃতিকে ভালোবেসে লোকসংগীতের জন্য লড়ে যাচ্ছেন। এদের মধ্যে অন্যতম অণিমা মুক্তি গোমেজ।

লোকসংগীতে তার দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতি পেয়েছেন মঙ্গলবার (৮ আগস্ট)। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পদকে শিক্ষা ও সংস্কৃতিকে সম্মাননা পেয়েছেন এই লোক শিল্পী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদক পেয়ে নিজের কাজের প্রতি আরও বেশি দায়িত্ববান হতে চান অণিমা।

তিনি বলেন, ‘যে কোনো স্বীকৃতি আনন্দের এবং প্রাপ্তির পাশাপাশি দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। আজ থেকে আমার দেশের প্রতি আরও বেশি নিবেদিত হয়ে কাজ করতে হবে।’

আব্বাস উদ্দিন, ইন্দ্রমোহন রাজবংশীর সান্নিধ্য পেয়েছেন অণিমা। লোকসংগীতকে বিকশিত করতে বাকি জীবন কাটাতে চান। তার কথায়, ‘আমার শুরুটা রবীন্দ্র সঙ্গীত দিয়ে হলেও পরবর্তীতে লোকসংগীতে থিতু হই। গত তিন দশকের বেশি সময় লোকসংগীত গেয়ে যাচ্ছি এবং লোক শিল্পী তৈরির চেষ্টা করছি। বাকি জীবন লোকসংগীতের সঙ্গেই কাটাতে চাই।’

সঙ্গীত একটি সাধনার বিষয়। অণিমার স্বামী রঞ্জিত কুমার দাস স্ত্রীর সাধনা খুব কাছ থেকে দেখছেন।

স্ত্রীর সাধনা নিয়ে তিনি বলেন, ‘খেলার মতো গানও অনুশীলনের বিষয়। সে এখন অনেক সিনিয়র শিল্পী। কিন্তু এখনো প্রতিনিয়ত নিয়ম করে রেওয়াজ করে নতুন শিল্পীদের মতোই। তার এই নিবেদনের স্বীকৃতি পাওয়ায় আমরা পুরো পরিবার গর্বিত।’

লোকসংগীতের অনেক প্রকারভেদ রয়েছে। কিন্তু অণিমার জনপ্রিয়তা মূলত ভাওয়াতেই। ঢাকায় বেড়ে ওঠা অণিমার কণ্ঠে উত্তরাঞ্চলের ভাওয়াই রপ্ত করাটা একটু চ্যালেঞ্জই ছিল। তার কথায়, ‘আমি ঢাকার মেয়ে হয়ে উত্তরাঞ্চলের ভাষার গান শুরু করা একটু চ্যালেঞ্জ ছিল। অনেক সাধনার মাধ্যমে করেছি।’

বেগম মুজিব পদকের আগে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক পুরস্কারই পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য অনন্যা অ্যাওয়ার্ড, মিউজিক্যাল অ্যাওয়ার্ড অফ কালচারাল রিপোর্টার ইউনিটি, ত্রিপুরা লোকসংগীত পুরস্কার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর