বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

শিল্পমন্ত্রীর আয় বেড়েছে ১৪ গুণ, সম্পত্তি ১৯ গুণ

নরসিংদী প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ১১:৩২ অপরাহ্ন

গত ১৫ বছরে নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে আওয়ামী লীগের সংসদ-সদস্য ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের বার্ষিক আয় এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বেড়েছে। এই সময়ে তার বার্ষিক আয় বেড়েছে প্রায় ১৪ গুণ, অস্থাবর সম্পদ বেড়েছে প্রায় নয়গুণ ও স্থাবর সম্পদ বেড়েছে ১৯ গুণ। দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে তার দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

অস্থাবর সম্পত্তি রয়েছে-নগদ ৭০ লাখ ২৮ হাজার টাকা, ব্যাংকে জমা ৬ লাখ ৫২ হাজার টাকা, সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে ৭৪ লাখ ২৬ হাজার টাকা, গাড়ি ১ কোটি ৬৫ লাখ, ১৬ ভরি সোনা এবং ইলেকট্রনিকসামগ্রী ও আসবাবপত্র।

অন্যদিকে স্থাবর সম্পত্তি রয়েছে-পূর্বাচলে ৭৮ লাখ টাকা মূল্যের ৫ কাঠার দুটি প্লট ও গুলশানে ৬১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাট। চা বাগান, রাবার বাগান ও চিংড়ি খামারে বিনিয়োগ ৩৬ লাখ ৯১ হাজার টাকা। জাহাজ ব্যবসায় তার মূলধন ৭ কোটি ৯৫ লাখ টাকা। তবে জাহাজ ব্যবসার জন্য তিনি ডাচ্-বাংলা ব্যাংক থেকে ২ কোটি ৮৭ লাখ টাকা ঋণ নিয়েছেন।

২০০৮ সালে দেওয়া হলফনামায় তিনি উল্লেখ করেছিলেন-বাৎসরিক আয় ৮ লাখ ১৩ হাজার টাকা। আইন পেশা থেকে ৩ লাখ ১৫ হাজার, চিংড়ি ঘের থেকে ৪ লাখ ৯৮ হাজার টাকা। হাতে নগদ ২২ লাখ ৪৮ হাজার টাকা। বিয়েতে উপহার পাওয়া নিজের নামে ১৬ ভরি ও স্ত্রীর নামে ১৯ ভরি সোনা। এছাড়া ১২ লাখ টাকা দামের একটি গাড়ি ছিল তার। এছাড়াও ছিল ইলেকট্রনিকসামগ্রী ও আসবাবপত্র।

জাতীয় সংসদের গত চারটি নির্বাচনে নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, তার বার্ষিক আয় ২০০৮ সালে ৮ লাখ ১৩ হাজার টাকা, ২০১৪ সালে ৩৯ লাখ ৭৫ হাজার টাকা, ২০১৮ সালে ৬৫ লাখ ২০ হাজার টাকা ও এবার ১ কোটি ১৩ লাখ ২৯ হাজার টাকা। এই হিসাবে ২০০৮ সালের তুলনায় তার বার্ষিক আয় বেড়েছে প্রায় ১৪ গুণ।

অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে ২০০৮ সালে ৩৬ লাখ ১৪ হাজার টাকা, ২০১৪ সালে ২ কোটি ৮ লাখ ৪ হাজার টাকা, ২০১৮ সালে ৩ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার টাকা ও এবার ৩ কোটি ১৮ লাখ ৪ হাজার টাকা। এই হিসাবে ২০০৮ সালের তুলনায় তার অস্থাবর সম্পত্তি বেড়েছে প্রায় ৯ গুণ।

অন্যদিকে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে ২০০৮ সালে ৫০ লাখ ৯১ হাজার টাকা, ২০১৪ সালে ৬১ লাখ ৭০ হাজার টাকা, ২০১৮ সালে ৩ কোটি ১১ লাখ ৭৮ হাজার টাকা ও এবার ৯ কোটি ৭২ লাখ ৫৭ হাজার টাকা। এই হিসাবে ২০০৮ সালের তুলনায় তার স্থাবর সম্পত্তি বেড়েছে ১৯ গুণ।

পাঠকপ্রিয় নয়াকণ্ঠ অনলাইনে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন nayakantha24@gmail.com ঠিকানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর