মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগে ভিকটিমকে উদ্ধারে আদালতের সার্চ ওয়ারেন্ট ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও

সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আদেশ

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩২ অপরাহ্ন

দুর্নীতির একাধিক মামলার আসামি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিনিয়র মহানগর বিশেষ জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমান এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন।

তিনি জানান, এর আগে গত ১৮ সেপ্টেম্বর আদালতে রেড নোটিশ জারির আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত রেড নোটিশ জারির নির্দেশ দেন, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোল সদর দপ্তরে পাঠানো হবে।

২০১৮-২০২৪ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন জাবেদ। তার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু হয় আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হওয়ার পর, ২০২৪ সালের আগস্টে।

২০২৫ সালের ১৭ এপ্রিল ২০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটি তদন্ত করছেন দুদকের উপপরিচালক মশিউর রহমান।

এই দম্পতির বিরুদ্ধে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যে: ৩৪৩টি স্থাবর সম্পত্তি,  সংযুক্ত আরব আমিরাতে: ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে: ৯টি স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। এ ছাড়া, ২০২৪ সালের ৫ মার্চ আদালত তাদের ৩৯টি ব্যাংক হিসাব (মোট স্থিতি: ৫ কোটি ২৬ লাখ টাকা), ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশ দেন।

তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয় একই বছরের ৭ অক্টোবর।

দুদক সূত্রে জানা গেছে, সাবেক এই মন্ত্রী ও তার স্ত্রী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং বেশ কিছুদিন ধরেই আত্মগোপনে রয়েছেন। তাদের দেশে ফিরিয়ে আনতেই আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে রেড নোটিশ জারি করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর